সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

সিলেটে শুদ্ধাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :
সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত মাঠ প্রশাসনে শুদ্ধাচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্জিত সাফল্য ধরে রাখা ও অন্তরায়সমূহ দূর করা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার 25 জুন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পিপিএম ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ রোকন উদ্দিন।

সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেন, মাঠ প্রশাসনে শুদ্ধাচার প্রতিষ্ঠার জন্য প্রজাতন্ত্রের কর্মচারীদের আচারণগত উন্নতি করতে হবে। ব্যক্তিগত পর্যায়ে সততা ও নৈতিকতার চর্চার মাধ্যমে তা সম্ভব করতে হবে।

সুশাসন প্রতিষ্ঠার জন্য কেবল রাষ্ট্রীয় নিয়মনীতি, আইনকানুন প্রণয়ন ও প্রয়োগই যথেষ্ট নয় উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, সরকারি কর্মচারীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে হবে। সুশাসন প্রতিষ্ঠার জন্য পরিবার ও ব্যক্তিগত পর্যায়েও শুদ্ধাচার প্রতিষ্ঠা করতে হবে। সীমাবদ্ধতা মাথায় রেখেই শুদ্ধাচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্জিত সাফল্য ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। সেমিনারে সিলেট বিভাগের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে শুদ্ধাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪