গোয়েন্দা পুলিশের অভিযানে ২৫ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ ১টি মিনি পিকআপ জব্দ
- আপডেট সময় : ০৪:৪০:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ১২১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২৫ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা গাড়ী চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
সোমবার (২৪ জুন) ভোর ৫টায় মুরাদপুর বাইপাস পয়েন্টে গোয়াইনঘাট-জৈন্তাপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালায় পুলিশ। মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফু্ল ইসলাম বলেন, সীমান্ত এলাকার দিক থেকে বস্তাবোঝাই একটি সন্দেহজনক মিনি পিকআপ আসতে দেখে সংকেত দিলে পিকআপের অজ্ঞাতনামা চালক মুরাদপুরস্থ শাহপরাণ (রহ:) সেতুর উত্তর দিকে পিকআপটি রেখে দৌড়ে পালিয়ে যায়। এসময় দেড় লাখ টাকা মূল্যের ২৫ বস্তা ভারতীয় চিনিসহ একটি মিনি পিকআপ জব্দ করা হয়।
এ ঘটনায় পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মহানগরের শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
























