সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

সিলেট বন্যার্তদের পাশে (র‍‍্যাব)-৯,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসতে বিশেষ ভূমিকা পালন করছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। পাশাপাশি বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে কষ্টে পড়া মানুষের পাশে দাঁড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিশেষ ভূমিকা পালন করেন র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। 

এরই ধারাবাহিকায়  সিলেটে এবারের বন্যার্তদের দিকেও র‍‍্যাব-৯ বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত। জানা গেছে, গত শুক্রবার (২১ জুন)  সিলেট  বিভাগের বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি এবং চিকিৎসা সেবার অংশ হিসেবে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ ইত্যাদি বিতরণ করা হয়।

সিলেট  জেলায় এই কার্যক্রম চালানো হয় জৈন্তাপুর থানাধীন কানজর এলাকায়। এসময় উপস্থিত ছিলেন র‍‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক (জিডি-পি)। র‍‍্যাব-৯ বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি পানিবন্দিদের উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তরে সহায়তা করেছে।

এছাড়া বন্যার সুযোগকে কাজে লাগিয়ে কেউ যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সাদা পোশাকে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। তাছাড়া যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব-৯ এর পর্যাপ্তসংখ্যক রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছে।র‍‍্যাব-৯ জানায়, যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় র‍্যাবের এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ব্যাপারে র‍্যাব সব সময় প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট বন্যার্তদের পাশে (র‍‍্যাব)-৯,

আপডেট সময় : ০৬:৪৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪