সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

ইসরাইলে কয়েক ডজন রকেট হামলা হিজবুল্লাহর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : অনলাইন সংস্করণ

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা দখলদার ইসরাইলকে লক্ষ্য করে ব্যাপকহারে রকেট হামলা চালিয়েছে। ইসরাইলের পক্ষ থেকে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দেওয়ার পর এই রকেট হামলা চালাল হিজবুল্লাহ। 

বুধবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরাইলের কয়েকটি সামরিক ব্যারাক লক্ষ্য করে ডজন ডজন কাতিউশা রকেট এবং কামানের গোলা ছুঁড়েছে। ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের ইয়ারুন ও খিয়াম শহরে হামলা চালানোর পর, হিজবুল্লাহ যোদ্ধারা রকেট ছুঁড়ে পাল্টা জবাব দিয়েছে। এদিকে ইসরাইলি সামরিক বাহিনী স্বীকার করে বলেছে, প্রায় ১৫টি রকেট ইসরাইলের কিরিয়াত শামনা এলাকায় আঘাত হানে। 

এর একদিন আগে অর্থাৎ মঙ্গলবার ইসরাইল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর বিষয়টি অনুমোদন করেছে দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ। 

ইসরাইলের এই হুমকির পর হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বুধবার এক ভাষনে বলেছেন, লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ইসরাইলের ভেতরে কোনো নিরাপদ জায়গায় থাকবে না। তিনি বলেন, ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহ অবশ্যই স্থল, সমুদ্র এবং আকাশপথে হামলা চালাবে। সূত্র- আল জাজিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলে কয়েক ডজন রকেট হামলা হিজবুল্লাহর

আপডেট সময় : ১১:৫৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪