সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

তিন বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে
আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

আজ মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। গতকালও মোটামুটি এমন অবস্থা ছিল। আজ শুধু রাজধানী নয়, দেশের অনেক স্থানে বৃষ্টি হচ্ছে, আবার কোথাও আকাশ মেঘলা হয়ে আছে। এর সঙ্গে আবার তাপপ্রবাহও বইছে কোথাও কোথাও। মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে উঠছে। এর প্রভাবে দেশের তিনটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেখানে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রবৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ প্রথম আলোকে বলেন, আগামী তিন দিন তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সিলেটে আগামী আরও দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে ওই বিভাগে আগামী এক সপ্তাহের বেশি সময় থেমে থেমে কমবেশি বৃষ্টি হতে পারে।

গত ৩০ মে মৌসুমি বায়ু দেশে প্রবেশ করেছে। তবে দেশের সর্বত্র বৃষ্টি শুরু হয়নি। বরং বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ বয়ে গেছে। এর ব্যতিক্রম ছিল সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ খুলনা বিভাগের প্রায় সব স্থানে এবং পটুয়াখালী, ভোলা, মাদারীপুর, রাজশাহী, গোপালগঞ্জ ও পাবনা জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকতে পারে।

মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, তাপপ্রবাহ আগামীকালও থাকতে পারে। তবে এর বিস্তৃতি অনেকটা কমে আসতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। আজ সকাল থেকেই মেঘে ঢেকে আছে ঢাকার আকাশ। বাতাস থাকলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকার জন্য অস্বস্তি কমছে না। আজ রাজধানীতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তিন বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আপডেট সময় : ১০:৫৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪