ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যেসব কারণে এই গরমে দই খাওয়া জরুরি কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী তেল ছাড়াই ১২০ কিমি. গেল রতনের ‘বাইক’ এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া হবিগঞ্জ মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৫ সিলেট জৈন্তাপুরে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক ১ হবিগঞ্জ বনবিভাগের অভিযানে পাচার করা আকাশমনি কাঠ জব্দ সিলেট রবিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

সিলেটে কোরবানির কাজ করতে গিয়ে জখম শতাধিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে

সিলেটে কোরবানির ঈদের দিন দা-ছুরির আঘাতে আহত হয়ে অনেকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেট ও কুমিল্লায় কোরবানির মাংস কাটতে গিয়ে শতাধিক ব্যক্তি জখম হয়েছেন। আজ সোমবার এই দুই জেলার হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। সিলেটে কোরবানি ঈদের দিন দা-ছুরির আঘাতে আহত হয়ে ২৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আজ সকাল ছয়টা থেকে বেলা তিনটার মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাঁরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই কোরবানি দিতে গিয়ে এবং মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ১৮ জনের সেলাই লেগেছে।

আহত ব্যক্তিদের মধ্যে সিলেটের রোহানুর রহমান (১৬) নামের এক কিশোরের চাচা আবদুল হামিদ বলেন, তাঁর ভাতিজা সকালে ঈদের নামাজ শেষে কোরবানি দেওয়া গরুর মাংস কাটছিল। এ সময় বৃদ্ধাঙ্গুলে আঘাত পায় সে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে আনা হয়।

হবিগঞ্জের নবীগঞ্জের কদুপুরের বাসিন্দা ইমাম উদ্দিন (২৬) বলেন, সিলেট নগরের ভাতালীয়া এলাকায় কোরবানির মাংস কাটতে গিয়েছিলেন তিনি। অসাবধানতাবশত তাঁর হাতে দায়ের কোপ পড়ে যায়। পরে চিকিৎসার জন্য তিনি হাসপাতালে যান।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়েলিটি বিভাগের ব্রাদার সুভদ্র দাশ বলেন, ওয়ার্ডটিতে সকাল থেকে বেলা তিনটার মধ্যে দা-ছুরির আঘাতে আহত ২৪ জন চিকিৎসা নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে কোরবানির কাজ করতে গিয়ে জখম শতাধিক

আপডেট সময় : ০২:২০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪