সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সুনামগঞ্জে বিপদসীমার উপরে নদ-নদীর পানি, নিম্নাঞ্চলের বন্যার শঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে

 সুনামগঞ্জ প্রতিনিধি :

ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢল আর অব্যাহত বৃষ্টিপাতে বেড়েছে সুনামগঞ্জের সুরমা,কুশিয়ারা, যাদুকাটাসহ সকল নদনদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। গেল ২৪ ঘন্টায় সুনামগঞ্জ ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিপাতে সুরমা নদীর পানির ছাতক পয়েন্টে  বিপদ সীমার ৬২ সেন্টিমিটার উপর দিয়ে পানি পানি প্রবাহিত হচ্ছে। দুপুর ১২ টায়  সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমা ১ সেন্টির মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বিপদসীমা সীমা অতিক্রম করায় নদী তীনবর্তী নিম্নাঞ্চলে শঙ্কা দেখা দিয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড।

এতে নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতি দেখা দিতে পারো বলে জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। এদিকে পাহাড়ি ঢলে জেলার দোয়ারাবাজার ও ছাতকের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায়  দুর্ভোগ পোহাতে হচ্ছে পানিবন্দী বাসিন্দাদের। প্রবল ঢলে বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে দোয়ারাবাজার উপজেলা সুরমা, লক্ষীপুর ইউনিয়নের অন্তত ৩০ টি গ্রামের রাস্তাঘাট ও নিচু এলাকার ঘরবাড়ি। পানিবন্দী অবস্থায় দিন কাটছে অন্তত ৫০ হাজার মানুষের। পাহাড়ি ঢল অব্যাহত থাকলে এসব এলাকায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার শঙ্কা এলাবাসীর। বন্যা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর এমনটাই জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী । 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জে বিপদসীমার উপরে নদ-নদীর পানি, নিম্নাঞ্চলের বন্যার শঙ্কা

আপডেট সময় : ১২:০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪