সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

২৮৮ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :

 সিলেট  কোম্পানীগঞ্জ উপজেলার ডাকাতিবাড়ী থেকে মাদক সম্রাট কালা মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সে উপজেলার তেলিখাল ইউনিয়নের ডাকাতিবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) আসাদুল ইসলাম, এসআই (নিঃ) অজয় চন্দ্র রায় ও এএসআই কানন কুমার দাসসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় তেলিখাল ইউনিয়নের ডাকাতিবাড়ী গ্রামের মাদক ব্যবসায়ী কালা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ সময় তার ঘরে তল্লাশী করে ২৮৮ বোতল ভারতীয় অফিসার’স চয়েজ মদ জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিশ্বনাথ থানায় আগেও একটি মামলা রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মাসুদ জানান  সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মাদকের প্রসার রোধ ও মাদক পরিবহন ও ব্যবসার সাথে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ  গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২৮৮ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৬:২২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪