সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

সিলেট চিনি ছিনতাইকারী ছাত্রলীগ-ছাত্রদলের ৫ নেতা আটক 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

  সিলেট মহানগরে চিনি ছিনতাইকারী ছাত্রলীগ ও ছাত্রদলের পাঁচ নেতাকে হাতেনাতে আটক করেছে পুলিশ। একইদিনে আরও দুই চোরকারবারীকেও আটক করা হয়। বৃহস্পতিবার (১৩ জুন) রাতে সিলেট কোম্পানীগঞ্জ সড়কের অ্যাডভেঞ্চার ওর্য়াল্ড পার্কের সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর থানার মোহাম্মদ নুনু মিয়া। 

আটককৃতরা হলেন- সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও নগরীর খাসদবীর মৃত অব্দুর রহমানের ছেলে ইসতিয়াক রহমান রাজু, ছাত্রদল নেতা ও চৌকিদেখী এলাকার মাহমুদ আহমদের ছেলে ফাহাদ আহমদ, ছাত্রলীগ নেতা ও চৌকিদেখীর ইসমাইল আলীর ছেলে খোরশেদ আলম, ছাত্রলীগ নেতা ও আবহাওয়া অফিস এলাকার তোফায়েলের ছেলে মো. লিটন, ছাত্রলীগ নেতা ও লেচুবাগান এলাকার বাসিন্দা ইসকন্দর আলীর ছেলে জুয়েল আহমদ।  সিলেটে কোম্পানীগঞ্জ খাগাইল এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে রাসেল (১৮) ও খাগাইল এলাকার বাসিন্দা মঈন উদ্দিনের ছেলে লায়েক (১৯)। ওসি মোহম্মদ নুনু মিয়া বলেন, আটককালে সাত বস্তা চিনি ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। আটককৃত ছিনতাইকারী ও ভারতীয় চিনি চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। আজ শুক্রবার (১৪ জুন) সকালের দিকে তাদেরকে আদালতে নেওয়া হবে। 

পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ উপজেলা থেকে এক ব্যবসায়ী সিএনজি অটোরিকশাযোগে সিলেট নগরীতে আসছিলেন। এসময় ছাত্রদল নেতা ইসতিয়াক রহমান রাজু ও ছাত্রলীগের চার নেতার নেতৃত্বে চিনি ছিনতাই করে তারা। সিএনজি দিয়ে চিনি ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থানার টহল পুলিশ চিনিসহ পাঁচজনকে আটক করে। একই দিনে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে  সিলেটে সাত বস্তা চিনি নিয়ে আসার সময় আরও দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট চিনি ছিনতাইকারী ছাত্রলীগ-ছাত্রদলের ৫ নেতা আটক 

আপডেট সময় : ০৬:০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪