সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শিশুকে যৌ’ন নি’র্যাতন ও হ’ত্যার ঘটনায় চাচা গ্রে’প্তার মাজারে আসা প্রতিবন্ধী তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৩ সিলেট পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮ সিলেটে হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু সিলেটে ওসমানীতে হাম রোগীদের জন্য নতুন ইউনিট ও আইসিইউ চালু সিলেটে ‘হবিগঞ্জ এক্সপ্রেসের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও দগ্ধ হয়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সকল আসামী খালাস প্রধানমন্ত্রীর বিবৃতি- জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না হবিগঞ্জে ৪ থানার ওসি বদলী নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২ চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার

সিলেট-ঢাকা মহাসড়কের ৩৬ স্থানে পশুর হাট,,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কসংলগ্ন এলাকায় কোরবানির পশুর ২০২টি হাট বসছে। এরমধ্যে ১০৩টি অস্থায়ী। আর সিলেট  বিভাগের মহাসড়কসংলগ্ন এলাকায় পাঁচটি স্থায়ী হাটের পাশাপাশি তিনটি অস্থায়ী হাট বসছে। উল্লেখযোগ্য হাটগুলো হলো গোয়ালাবাজার, সৈয়দপুর বাজার ও মিরপুর বাজার। তবে এসব হাটের কারণে সিলেট-ঢাকা মহাসড়কের অন্তত ৩৬টি গুরুত্বপূর্ণ স্থানে তীব্র যানজটের আশঙ্কা করছে পুলিশ।

পশুর হাট-সংক্রান্ত পুলিশ সদর দপ্তরের এক প্রতিবেদনে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সিলেট-ঢাকা মহাসড়কসহ জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ২০২টি পশুর হাট বসানোর প্রক্রিয়া শেষ হয়েছে। এসব হাটে পশুবোঝাই ট্রাকের যাতায়াতে মহাসড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হবে। জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কে তীব্র যানজট হবে ৩৬টি স্থানে। এগুলোর মধ্যে নরসিংদীর মাধবদী বাসস্ট্যান্ড, শেখেরচর, পাঁচদোনা মোড়া, ভোলানগর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব উল্লেখযোগ্য।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান  বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখব। পশুর হাটগুলো যাতে মহাসড়কের ওপর চলে না আসে, সে বিষয়ে ইজারাদারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ আইনের ব্যত্যয় ঘটালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে যাত্রী কল্যাণ সমিতির নেতারা বলছেন- পশুর হাটের কারণে ইতোমধ্যেই অনেক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। পশুর হাটগুলো ঈদযাত্রায় ভোগান্তির বড় কারণ হবে। জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত করা হলেও অব্যবস্থাপনার কারণে মানুষের দুর্ভোগ কমে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট-ঢাকা মহাসড়কের ৩৬ স্থানে পশুর হাট,,

আপডেট সময় : ০৪:৩৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪