ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সুবিধাবঞ্চিত এলাকায় গিয়ে মানুষের দুর্ভোগ দেখলেন সিসিক প্রশাসক হবিগঞ্জ জমিজমা বিরোধে সংঘর্ষ- মাধবপুরে বৃদ্ধ নিহত, আহত অন্তত ৩০ সিলেটে সুরঞ্জিত সেনের বিস্ফোরক মামলায় হাজিরা দিলেন আরিফ, গউছ, বাবর সিলেটে শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করতে গণবিজ্ঞপ্তি, অমান্যকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি বাংলাদেশের ৮টি মহানগরীর মধ্যে নিরাপত্তা ও কম অপরাধপ্রবণ নগরীর তালিকায় সেরা সিলেট সিলেটের জাফলং পাথরখেকোদের গ্রাসে বিলীন হচ্ছে জাফলং রাজবাড়ী সিলেট সীমান্ত থেকে নারী ও শিশুসহ ৯ জন আটক সুনামগঞ্জ,হবিগঞ্জ বানিয়াচং ও আজমিরীগঞ্জ- কালনী নদীর ভাঙ্গনে নি:স্ব শতাধিক পরিবার, আতঙ্কে অসংখ্য মানুষ সিলেট ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন চলছে ম্যানুয়ালি, বৈদ্যুতিক গোলোযোগ থেকে অগ্নিকাণ্ড জেলা পরিষদের প্রশাসকের সাথে ওলামা দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

দম্পতিদের মধ্যে যে পাঁচ বিষয়ে মিল থাকা জরুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

দাম্পত্য সম্পর্কের রসায়নটা দুর্দান্ত হওয়ার জন্য স্বামী-স্ত্রীর মধ্যে কিছু বিষয়ে মিল থাকা ভীষণ জরুরি।

চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে—এটা ধ্রুব সত্য হলেও দাম্পত্য সম্পর্কের রসায়নটা দুর্দান্ত হওয়ার জন্য স্বামী-স্ত্রীর মধ্যে কিছু বিষয়ে মিল থাকা ভীষণ জরুরি। তাতে সম্পর্ক টেকসই হয়। আর জীবনের পথটা কঠিন হয়ে পড়লেও দুজন মিলে সব সামলে নেওয়া হয় সহজ।

পরস্পরের প্রতি শ্রদ্ধা

স্বামী–স্ত্রীর অনেক মিল থাকলেও কিছু কিছু অমিল থাকতেই পারে। সব অমিল সত্ত্বেও দুজনেরই দুজনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বৈশিষ্ট্যটি থাকা জরুরি। ধর্ম, রাজনৈতিক ভাবনা, পেশা, খাদ্যাভ্যাস, এমনকি পোষা প্রাণী বিষয়েও দুজনের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকলে এমন বহু অমিল নিয়েও শান্তিতে সংসার করা যায় যুগের পর যুগ।

পরস্পরের ভালোকে গুরুত্ব দেওয়া

দোষ-গুণ মিলিয়েই মানুষ। সুখী দম্পতি একে অন্যের ভালো দিকগুলোকেই প্রাধান্য দেন, ভালো দিকগুলোর প্রশংসাও করেন সচেতনভাবে। আবার মনোমালিন্য হলেও সমাধানের পথ কখনো বন্ধ করে দেন না।

বিশ্বস্ততা

সুখী দম্পতির মধ্যে অবিশ্বাসের কোনো জায়গা নেই। তাঁরা পরস্পরের প্রতি অবিশ্বস্ত হওয়ার মতো কোনো কাজ করেন না, পরস্পরকে অবিশ্বাসও করেন না। এমনকি জীবনের প্রয়োজনে একে অন্যের থেকে দূরে থাকতে বাধ্য হলেও পরস্পরের প্রতি আবেগকেই তাঁরা বেশি গুরুত্ব দেন।

মূল্যবোধ

সুখী দম্পতি একই মূল্যবোধ ধারণ করেন। মূল্যবোধের প্রশ্নে আবার প্রাতিষ্ঠানিক এবং পারিবারিক শিক্ষার মতো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে। এসবের মিল না থাকলে কিন্তু একে অন্যের যোগ্য সঙ্গী হয়ে ওঠা কঠিন।

বুদ্ধিমত্তা

ধরা যাক আপনি একটা রসিকতা করলেন, কিন্তু আপনার সঙ্গী সেই বিষয়টার অর্থই বুঝতে পারলেন না। ক্রমাগত এমনটা হতে থাকলে দুজনের মধ্যে দূরত্ব বাড়তে পারে। আবার জীবনের পথ সবসময় মসৃণ না-ও থাকতে পারে। সে ক্ষেত্রে বুদ্ধি করে দুজন মিলে সামলে নেওয়ার প্রয়োজন পড়ে। দুজনের বুদ্ধিমত্তা দুই মেরুর হলে কিন্তু জীবনের চ্যালেঞ্জ সামলানোও মুশকিল হয়ে উঠতে পারে। বুদ্ধিমত্তার সঙ্গে মানসিক পরিপক্বতাও যুক্ত। স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্য খুব বেশি হলে দুজনের মানসিক পরিপক্বতায় তফাত থাকতে পারে। বরং কাছাকাছি সময়ে বড় হয়েছেন, এমন দম্পতির রসায়নটা দারুণ হয়ে থাকে।

সূত্র: দ্য হেলদি, টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দম্পতিদের মধ্যে যে পাঁচ বিষয়ে মিল থাকা জরুরি

আপডেট সময় : ০৫:০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪