সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

সিলেট রাতে হতে পারে ভারী বর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

আজ শুক্রবার (৭ মে) সিলেট আকাশ রৌদ্রোজ্জ্বল। এতে বন্যাকবলিত এলাকা থেকে দ্রুত নামছে পানি। এছাড়াও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এদিকে সিলেট নগরীসহ উপজেলাগুলোতে পানি নেমে গেছে। ডুবন্ত বাসা, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট থেকে পানি নেমে যাওয়ার পর নতুন দুর্ভোগ দেখা দিয়েছে। সব জায়গায় ময়লা-আবর্জনা পড়ে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। বিশেষ করে সেপটিক ট্যাঙ্কের ময়লার দুর্গন্ধে বন্যাকবলিত এলাকার মানুষজনের নিরাপদ পানির অভাবে নানা রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে।

গত রবিবার (২ জুন) রাতে কয়েক ঘন্টার বর্ষণে পানিবন্দি হয়ে পড়েন নগরীর উপশহর, যতরপুর, সোবহানীঘাট, মাছিমপুর, ছড়ারপাড়, মেন্দিবাগ, তেররতন, সাদারপাড়া, কুশিঘাট, তালতলা, তেলিহাওর, জামতলা, জল্লারপাড়, মির্জাজাঙ্গাল, জামতলা, জিন্দাবাজার, দরগাহ মহল্লা, মুন্সিপাড়া, কেওয়াপাড়া, সাগরদিঘীরপাড়, হাওয়াপাড়া, কানিশাইল, কাজলশাহ, বাঘবাড়ি, নাইওরপু, মাছুদিঘীরপাড়, ভাতালিয়া, লামাবাজার, বিলপাড়, জেলরোড, সওদাগরটুলা, দাঁড়িয়াপাড়া, শিবগঞ্জ, সোনারপাড়া, শেখঘাট, কলাপাড়া, মজুমদারপাড়া, খাসদবীর,  চৌকিদেখি, লালদিঘীরপাড়, আগপাড়াসহ নগরীর দক্ষিণ অংশের বেশিরভাগ এলাকার বাসিন্দারা। গত বুধবার ও আজ বৃহস্পতিবার বৃষ্টিপাত না হওয়ায় অনেক এলাকা থেকে পানি নেমে গেছে। তবে এখনো নগরীর কিছু এলাকা পানির নিচে রয়েছে।

এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, ‌বন্যাকবলিতদের চিকিৎসাসেবা দিতে আমাদের টিম কাজ করে যাচ্ছে। এবার বন্যায় মানুষ সেরকম ভাবে আক্রান্ত হচ্ছেন না। অনেকেই জ্বরে আক্রান্ত হচ্ছেন ইতোমধ্যে আমরা তাদের মেডিসিন দিয়েছি। প্রতিদিনই আমাদের এই কার্যক্রম চলছে। পানিবাহিত রোগ নিয়ে আমরা সর্তক আছি। গত ২৭ মে থেকে সিলেট ১০টি উপজেলা বন্যা আক্রান্ত রয়েছে। কোথাও পানি কমছে আবার কোথাও পানি স্থিতিশীল রয়েছে। তবে বেশীরভাগ জায়গায় উন্নতি হচ্ছে বলে জানা গেছে। জেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত মেডিকেল টিম গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট রাতে হতে পারে ভারী বর্ষণ

আপডেট সময় : ১০:০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪