সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রধানমন্ত্রীর বিবৃতি- জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না হবিগঞ্জে ৪ থানার ওসি বদলী নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২ চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার সিলেটে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নতুন কমিটির পরিচিতি সভা সিলেটে-ঢাকা-চট্টগ্রাম রুটে রেলের ডাবল লাইনের কাজ সমীক্ষা পর্যায়ে- প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ মণিপুরীদের আর্থ-সামজিক উন্নয়নে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী সিলেটের ছড়ারপার থেকে ট্রাকসহ ৪৩ বস্তা ফুসকা উদ্ধার বাণিজ্যমন্ত্রীর সাথে উপপ্রধান তথ্য অফিসারের সৌজন্য সাক্ষাৎ সিলেটে ৩১৪ ছিনতাইকারী গ্রেপ্তার

এবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুতিরা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরাইলে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মূলত গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।   টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স নামের গোষ্ঠীর সহায়তায় এই হামলা চালানো হয় বলে দাবি করেন গোষ্ঠীর প্রধান আব্দুল মালিক আল-হুতি । 

সম্প্রচারিত ভাষণে আব্দুল মালিক আল-হুতি বলেন, বৃহস্পতিবার ভোরের দিকে আমাদের সামরিক বাহিনী হাইফা বন্দরের দিকে একটি গুরুত্বপূর্ণ অপারেশন চালিয়েছে। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে সমন্বিতভাবে এই অভিযান শুরু করা হয়েছিল। আব্দুল মালেক আল-হুতি জানিয়েছেন, গত ৩০ দিনে লোহিত সাগর, আরব সাগর, ভারত মহাসাগর এবং ভূমধ্যসাগরে জাহাজের বিরুদ্ধে তারা ৩৮টি অপারেশনে ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছেন। 

তিনি আরও দাবি করেন, তার সৈন্যরা এক ধরনের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন, যা রাডারকে এড়িয়ে ইসরাইল পর্যন্ত পৌঁছাতে সক্ষম এবং তারা মার্কিন বিমানবাহী রণতরি আইজেনহাওয়ারে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনী ও ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে দুটি সমন্বিত সামরিক অভিযান পরিচালনা করেছে। প্রথমটি হাইফার বন্দরে সামরিক সরঞ্জাম বহনকারী দুটি জাহাজকে লক্ষ্যবস্তু করে ছিল। 

দ্বিতীয় হামলায় একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যেটি একই ইসরায়েলি বন্দরে ভ্রমণের ওপর হুতি নিষেধাজ্ঞা ভঙ্গ করেছিল। এর আগে, হুতি মিলিশিয়ার সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দেন যে, তাদের বাহিনী ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে মিলে রাফাহে ইসরাইলি সামরিক অভিযানের জবাবে ইসরায়েলের হাইফা বন্দরের জাহাজে দুটি ড্রোন হামলা চালিয়েছে। এর আগে ইসরাইলে হামলা চালায় হামাস। কিছুদিন আগেও ইরানও ইসরাইলে হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুতিরা 

আপডেট সময় : ১০:৩৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪