সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

হবিগঞ্জ ৪ চেয়ারম্যানসহ ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনী আইন অনুযায়ী জামানত ফেরত পেতে প্রত্যেক প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট পেতে হয়। সে হিসেবে যদি কেউ এরচেয়ে কম ভোট পান তাহলে নির্বাচনী বিধি অনুযায়ী ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান।

চুনারুঘাট উপজেলা- চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাস্টিং হয়েছে ১ লাখ ৮ হাজার ৮০৪ ভোট। এ পদে জামানত রক্ষার জনা প্রার্থীকে ১৬ হাজার ৩২০ ভোট পেতে হবে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় চেয়ারম্যান প্রার্থী লুৎফুর রহমান চৌধুরী, মোঃ হাবিবুর রহমান জুয়েল ও মোঃ রায়হান উদ্দিনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে কাস্টিং হয়েছে ১ লাখ ৮ হাজার ৭৮৪ ভোট। এ পদে জামানত রক্ষার জন্য প্রার্থীকে ১৬ হাজার ৩১৭ ভোট পেতে হবে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ আজিজুল হক তালুকদার, মোঃ কবির মিয়া খন্দকার ও মোঃ শাহজাহান মিয়ার জামানত বাজেয়াপ্ত হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাস্টিং হয়েছে ১ লাখ ৮ হাজার ৯৫০ ভোট। এ পদে জামানত রক্ষার জন্য প্রার্থীকে ১৬ হাজার ৩২৭ ভোট পেতে হবে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদা খাতুন, কাজী সাফিয়া আক্তার, পারুল আক্তার ও মোছাঃ ইয়াছমিন আক্তার মুক্তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

মাধবপুর উপজেলা- মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাস্টিং হয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯ ভোট। এ পদে জামানত রক্ষার জন্য প্রার্থীকে ১৫ হাজার ৭৫৮ ভোট পেতে হবে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় চেয়ারম্যান প্রার্থী সৈয়দ শাহ হাবিব উল্লাহ সূচন এর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে কাস্টিং হয়েছে ১ লাখ ৫ হাজার ৬৭ ভোট। এ পদে জামানত রক্ষার জন্য প্রার্থীকে ১৫ হাজার ৭৬০ ভোট পেতে হবে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ আসাদুজ্জামান ও মোঃ সুলাইমান এর জামানত বাজেয়াপ্ত হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাস্টিং হয়েছে ১ লাখ ৫ হাজার ৫২ ভোট। এ পদে জামানত রক্ষার জন্য প্রার্থীকে ১৫ হাজার ৭৫৭ ভোট পেতে হবে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছাঃ জাহানারা বেগমের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, ইতোপূর্বে জামানত রক্ষার জন্য প্রার্থীকে প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হতো। কিন্তু বর্তমানে নির্বাচন কমিশনের নয়া বিধি অনুযায়ী জামানত রক্ষার জন্য প্রার্থীকে প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট পেতে হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ ৪ চেয়ারম্যানসহ ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আপডেট সময় : ০২:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪