সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

গাজায় যুদ্ধবিরতির আহ্বান ডেভিড বেকহামের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ১৪০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

গাজায় ইসরাইলের আগ্রাসন বন্ধ করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ইংলিশ ফুটবল তারকা ডেভিড বেকহাম। ইনস্টাগ্রাম একাউন্টে একটি পোস্ট শেয়ার করে তিনি এ আহ্বান জানিয়েছেন।

৪৯ বছর বয়সি বেকহাম তার ইনস্টাগ্রাম স্টোরিতে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিলের (ইউনিসেফ) একটি বিবৃতি পুনরায় পোস্ট করেছেন এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

বেকহাম গাজায় চলমান ইসরাইলি হামলা এবং রাফায় চলা নৃশংসতা বৃদ্ধির নিন্দা জানাতে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের কথাকে সমর্থন জানিয়েছেন।

বিবৃতিতে রাফার উত্তর-পশ্চিমে তাল-আল-সুলতান এলাকায় একটি বাস্তুচ্যুত শিবিরে রোববারের প্রাণঘাতি হামলায় নারী, শিশু ও বৃদ্ধসহ কমপক্ষে ৪৫ বেসামরিক লোক নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। 

লোকজন যে তাঁবুতে আশ্রয় নিয়েছিল সেখানে ইসরাইলি বোমাবর্ষণের ফলে শুরু হওয়া আগুনে অনেকে পুড়ে মারা গিয়েছিলেন। এ হামলায় শত শত বেসামরিক নাগরিক আহত হয় এবং বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। 

ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় গাজা উপত্যকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং কমপক্ষে ৩৬ হাজার ৯৬ জন নিহত হয়েছে। 

২০০৫ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করা বেকহাম এর আগে গাজা যুদ্ধ নিয়ে কোনো মন্তব্য করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজায় যুদ্ধবিরতির আহ্বান ডেভিড বেকহামের

আপডেট সময় : ০৩:৫৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪