সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

সিলেট সেনানিবাসে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

বর্ণাঢ্য আয়োজনে সিলেট সেনানিবাসে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপিত হয়েছে। সিলেট এরিয়া ও ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় বুধবার (২৯ মে) সকালে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে বুধবার সকালে সিলেট সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চত্বর থেকে বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সেনানিবাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে ১০টি দেশে ৪ হাজার ৯৭০ জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন। শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের সর্বমোট ১৬৮ জন শান্তিরক্ষী শহীদ এবং ২৬৬ জন পঙ্গুত্ব বরণ করেছেন।

বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যরা সদা প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে সেনা কর্মকর্তা ছাড়াও সরকারি বিভিন্ন বাহিনী ও দফতরের উর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সেনানিবাসে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন

আপডেট সময় : ১২:০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪