সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

সিলেটের ১০ উপজেলায় ভোট শুরু 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে  সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারা বাজার;  সিলেট জেলার বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার; মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল; হবিগঞ্জ জেলার লাখাই, সদর ও শায়েস্তাগঞ্জে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। বুধবার এই ১০ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। 

সিলেটের তিন উপজেলায় ভোটযুদ্ধে লড়ছেন ৪৫ জন প্রার্থী। যাদের মধ্যে চেয়ারম্যান পদে ১৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ভোটের লড়াইয়ে আছেন। এই তিন উপজেলার ৩ লাখ ২৩ হাজার ভোটার ১৪০ টি  কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। তিনটি উপজেলার কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারদের ‍উপস্থিত খুৃবই কম। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি। কোনো কেন্দ্রে এক ঘণ্টা পেরিয়ে গেলেও শতভোট পড়েনি। 

ভোটের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য মাঠে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কেন্দ্রে কেন্দ্রে অবস্থায় নিয়েছে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ। নির্বাচনী আচরণি বিধি প্রতিপালনের জন্য মাঠে রয়েছে ইউনিয়ন প্রতি একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলার সাধারণ ও গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে চারজন করে পুলিশ সদস্য স্ট্যান্ডবাই রয়েছেন। সেই সঙ্গে আছেন ১৩ জন করে আনসার সদস্য। প্রতি তিনটি ইউনিয়নে ৬জনের করে ১৫টি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে। ৩টি করে কেন্দ্রে মোবাইল টিম টহলও দিচ্ছে।

এছাড়াও সাদা পোশাকে পুলিশ, বিজিবি রয়েছে । নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে পুলিশের সাইবার টিমও তৎপর রয়েছে। কেউ নির্বাচন ব্যবস্থা ব্যাহত করতে চাইলে কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের ১০ উপজেলায় ভোট শুরু 

আপডেট সময় : ০৬:৩৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪