সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

সিলেট রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে আবহাওয়া অধিদপ্তরের স্বস্তির বার্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা সিলেট। শনিবার (২৫ মে) বিকাল ৩টায় সিলেট রেকর্ড করা হয় ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যা এই বছরের সর্বোচ্চ। এমন গরমে যখন অতিষ্ঠ  সিলেট লোকজন ঠিক তখনই স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বার্তা বলছে-  আগামী সোমবার (২৬ মে) সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ মাঝারি থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একই পরিস্থিতি থাকতে পারে ২৭ ও ২৮ মে পর্যন্ত। এছাড়া সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। দিনের তাপমাত্রা ১-৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শুক্রবার তাপমাত্রার পারদ ছিলো ৩৭.৭ ও এর আগের দিন (বৃহস্পতিবার) ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।চলমান তাপপ্রবাহ পরিস্থিতিতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা আরও পরিণত হয়েছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সামান্য উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে শুক্রবার নিম্নচাপে পরিণত হয়, যার অভিমুখ ছিল বাংলাদেশের দিকে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর এখন উত্তাল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন নিম্নচাপটি আরও শক্তি অর্জন করে শুক্রবার মধ্যরাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার বিকেলের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। রবিবার (২৬ মে) ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সিলেটে হতে পারে বৃষ্টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে আবহাওয়া অধিদপ্তরের স্বস্তির বার্তা

আপডেট সময় : ০৫:৫৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪