মহানগরে ৬ জুয়াড়ি আটক
- আপডেট সময় : ০৫:৩১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :
সিলেট মহানগর থেকে ৬ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিভি)।শনিবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টায় লামাবাজারের ভিআইপি সড়কসংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ওই দিন রাতে এক সংবাদবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, মহনগরের পশ্চিম কাজলশাহ এলাকার লাভুল মিয়ার ছেলে তামিম (৩৪), শেখঘাট এলাকার সুলতান আহমদের ছেলে মাহফুজুর রহমান (৩৯),বাগবাড়ি এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে পারভেজ আহমেদ (২৪), মদীনা মার্কেট এলাকার আ.রহিমের ছেলে মো. ইসমাইল উদ্দিন (২৯), কানিশাইলের মো. আলমাছ মিয়ার ছেলে আলম মিয়া (৩৫) ও রিকাবীবাজার এলাকার মো. মতিউর রহমান (৫৫)। আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলার আবেদন করা হয়েছে। পরবর্তীতে পুলিশ স্কর্টের মাধ্যমে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।



























