সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট ভারতীয় পণ্য ও গ্রেফতার দুই সিলেটে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮৪ সিলেটে গত ২৪ ঘন্টায় হামে ১ শিশুর মৃত্যু হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভাঙন, ফসলি জমি প্লাবিত সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিসিক প্রশাসকঐতিহ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর কুলাউড়া উপজেলায় পাহাড়ি ঢলে কুলাউড়া গোগালী ছড়া বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত সিলেট ভারতীয় মসলার চালান উদ্ধার সিলেটের পীরমহল্লা থেকে অস্ত্রসহ আটক ১ সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃত্যু ১, ভর্তি ৪৩

সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় জীবনযাত্রা অতিষ্ঠ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ১২১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। গতকাল ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গরমে অতিষ্ঠ লোকজন। স্তব্ধ জীবনযাত্রা। এর আগে গত বৃহস্পতিবার তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এক সপ্তাহের ব্যবধানে এটিই সর্বোচ্চ। এর মধ্যে আবার আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে। সিলেটে গত ২ সপ্তাহ থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ। মাঝখানে সোমবার বৃষ্টি হলেও কমেনি তাপমাত্রা। আবারও বেড়ে যায় তাপমাত্রা। এতে গরমে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। এর সাথে রয়েছে লোডশেডিং। অনেকটা হাপিয়ে উঠছেন লোকজন।

অপরদিকে গত কয়দিন আগেও যখন সারাদেশে তীব্র তাপদাহ চলছিল তখন সিলেটের আবহাওয়া ছিল স্বাভাবিক। এরপর সিলেটে তাপমাত্রা বাড়তে থাকে।

চাহিদা বেড়েছে আখের রস, ডাবসহ তরল খাবারের। দুপুরে কোর্ট চত্বর এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে মানুষ লম্বা লাইনে আখের রস ও ডাব কিনে তৃষ্ণা মেটাচ্ছে। প্রতিটি ডাব বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে। এছাড়া সড়কের বিভিন্ন পয়েন্টে পথচারীদের ঠান্ডা বরফের পানি মিশ্রিত লেবুর শরবত খেতে দেখায় যায়। সিলেট আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন বলেন, দেশে সাধারণত মার্চ, এপ্রিল, মে ও জুনে গরম বেশি থাকে। এই সময়ে গরম কিছুটা কমে বৃষ্টি হলে। আগামী কয়েক দিন এ রকম গরম থাকতে পারে। তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় জীবনযাত্রা অতিষ্ঠ

আপডেট সময় : ০৩:৫৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪