সংবাদ শিরোনাম ::
রাজনগরে ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন – শাহজাহান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ২২৪ বার পড়া হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি :
রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সদস্য, বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহাজাহান খান ২য় বারের মতো নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত নির্বাচনে কাপ পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন ৩৭ হাজার ৮শ’ ১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের আওয়ামী লীগ নেতা রওনক আহমেদ অপু ১৯ হাজার ৫শ ৯৮ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আব্দুল কাদির ফৌজি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সুমাইয়া সুমি। ৮টি ইউনিয়ন মোট ভোটার ১লক্ষ ৮৭হাজার ৫৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৬হাজার ১৪৯ জন এবং নারী ভোটার ৯১ হাজার ৪০৩ জন।




























