সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে দুই ফুডস দোকানে অভিযান, জরিমানা-৩০ হাজার পুলিশের গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিল সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকায় আবাসিক হোটেল সিলগালা, আটক ৫ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে সিসিক প্রশাসক মাধবপুরে পুলিশের বড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের বিশেষ মশক নিধন অভিযান শুরু সিলেটের আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

রাজধানীতে আ.লীগের শান্তি সমাবেশ শনিবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

রাজধানীতে শান্তির সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আগামীকাল শনিবার বিকাল ৩টায়  মোহাম্মদপুরের গজনবী রোড এলাকায় এ শান্তি সমাবেশের আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাতে সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক মিনহাজুল ইসলাম মিজু এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

শান্তি সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। এতে কেন্দ্রীয় ও নগর আওয়ামী লীগ নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে শনিবার মোহাম্মদপুরের গজনবী রোড এলাকায় শান্তি সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। এর আগে উত্তর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল শেখ এ আবেদন করেছিলেন। ১৮টি শর্তসাপেক্ষে ক্ষমতাসীন দলকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজধানীতে আ.লীগের শান্তি সমাবেশ শনিবার

আপডেট সময় : ০৫:১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪