সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শিশুকে যৌ’ন নি’র্যাতন ও হ’ত্যার ঘটনায় চাচা গ্রে’প্তার মাজারে আসা প্রতিবন্ধী তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৩ সিলেট পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮ সিলেটে হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু সিলেটে ওসমানীতে হাম রোগীদের জন্য নতুন ইউনিট ও আইসিইউ চালু সিলেটে ‘হবিগঞ্জ এক্সপ্রেসের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও দগ্ধ হয়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সকল আসামী খালাস প্রধানমন্ত্রীর বিবৃতি- জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না হবিগঞ্জে ৪ থানার ওসি বদলী নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২ চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার

সিলেটের বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেট জেলার বোরো ধান ও চাল এবং গম সংগ্রহের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এ উপলক্ষ্যে মঙ্গলবার (৭ মে) সকাল ১০টায় খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে সিলেট প্রশাসকের কার্যালয়ের হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে খাদ্যমন্ত্রী সিলেট বোরো ধান ও চাল এবং গম সংগ্রহের উদ্বোধন করেন। 

জেলার মোট ৬টি উপজেলা থেকে ধান সংগ্রহ করা হবে।সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. জাকারিয়া মোস্তফা, সিলেট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট-এর অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মোহাম্মদ আনিছুজ্জামান প্রমুখ।

এছাড়াও সিলেট সদর, খাদিমনগর খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ কৃষকরা উপস্থিত ছিলেন।জানা গেছে, এবার বোরো প্রতি কেজি ধানের সংগ্রহ মূল ৩২ টাকা, প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ ৪৫ টাকা এবং প্রতি কেজি আতপ চালের মূল্য ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ৭ মে থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং ৭ মে থেকে ২০মে পর্যন্ত মিলারদের সাথে চুক্তির সময়সীমা নির্ধারিত করা হয়েছে।

অ্যাপের মাধ্যমে সিলেট জেলার সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও কানাইঘাটসহ মোট ৬টি উপজেলায় ধান সংগ্রহ করা হবে। ইতিমধ্যে কৃষকগণ নিবন্ধন শুরু করেছেন।নিবন্ধন সম্পন্ন হওয়ার পর লটারির মাধ্যমে বিক্রেতা কৃষক নির্বাচন করা হবে।অ্যাপের মাধ্যমে সিলেট সদর, বিশ্বনাথ, বিয়ানীবাজার ও কানাইঘাট মোট ৪টি উপজেলায় চাল সংগ্রহ করা হবে।

অ্যাপ বহির্ভূত উপজেলাসমূহে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকাভুক্ত কৃষকের নিকট হতে ধান সংগ্রহ করা হবে। উপজেলা সংগ্রহ কমিটি অনুমোদিত কৃষক তালিকা হতে লটারির মাধ্যমে বিক্রেতা কৃষক নির্বাচন করা হবে।প্রতি কৃষক সর্বোচ্চ ৩ হাজার মেট্রিক টন এবং সর্বনিম্ন ১২০ কেজি ধান গুদামে বিক্রয় করতে পারবেন। সিরেট জেলায় লাইসেন্সকৃত ১৪টি সিদ্ধ এবং ৬৩টি আতপ চালকল রয়েছে। এ জেলার ১৩টি উপজেলায় এবার ধানের লক্ষ্যমাত্র ৯ হাজার ৫৬৬ মেট্রিক টন ও সিদ্ধ চালের লক্ষ্যমাত্র ৯ হাজার ৮৭৩ মেট্রিক টন এবং আতব চালের লক্ষ্যমাত্রা ৪ হাজার ৮১৯ মেট্রিক টন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:৩৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪