সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেটের কেন্দ্রগুলোতে নির্বাচনের সরঞ্জাম পাঠানো হয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

আগামিকাল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। প্রথমে সিলেট জেলার সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৮ মে বুধবার সকাল ৮ টায় শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনের জন্য উপজেলায় ভোটের দিন সাধারণ ছুটি থাকবে।

মঙ্গলবার (৭ মে) দুপুর থেকে কেন্দ্রগুলোতে পাঠানো হয় সরঞ্জাম। উপজেলা নির্বাচন অফিস থেকে ৩০২ টি ভোট কেন্দ্রে ব্যালট বাক্সেসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। নির্বাচনের দিন ভোরে ব্যালট পেপার প্রিজাইডিং অফিসারদের দেওয়া হবে। এর আগে সিলেট আঞ্চলিক কর্মকর্তার কার্যালয় থেকে সিলেটের ৪ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা তথ্য মতে, নির্বাচনে সিলেটের ৪ উপজেলায় ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে ১জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাচনী এলাকার নিরাপত্তা রক্ষায় প্রতিটি উপজেলায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছড়া র‍্যাব, পুলিশ ও আনসার ভিডিপির স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। কেন্দ্রের নিরাপত্তায় ১৩ জন বা ততোধিক আনসার ও ভিডিপি সদস্য আজ থেকে দায়িত্ব পালন শুরু করছেন। তাদের মধ্যে ১জন প্লাটুন কমান্ডার (পিসি) ও দু’জন সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি)-এর নেতৃত্বে ৬জন পুরুষ ও ৪জন মহিলা আনসার-ভিডিপি সদস্য রয়েছেন।

কোনো কেন্দ্রে বুথ সংখ্যা ৬টির বেশি হলে বুথ প্রতি অতিরিক্ত আরো ১জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পিসি ও এপিসিরা (৩ জন) অস্ত্রসহ এবং আনসার-ভিডিপি সদস্যরা অস্ত্রবিহীন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। তারা সকলেই ৬ মে থেকে ১০ মে পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য মোতায়েন থাকবেন।

সিলেটের ৪টি উপজেলায় মোট কেন্দ্র রয়েছে ৩০২ টি, ভোটার রয়েছেন ৮ লাখ ১৪ হাজার ৫২ জন। এই ৪উপজেলায় মোট ৫৮ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের কেন্দ্রগুলোতে নির্বাচনের সরঞ্জাম পাঠানো হয়

আপডেট সময় : ০৯:৫৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪