সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস, যে বার্তা দিলেন এরদোগান 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে

 অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

গাজায় আবারও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিনিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। তাদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।সোমবার (৬ মে) রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। খবর ডেইলি সাবাহর।

এরদোগান বলেন, তুরস্ক যুদ্ধবিরতির জন্য প্রচেষ্টা চালিয়েছিল তা সফল হয়েছে। হামাসের মত ইসরাইলেরও একই পদক্ষেপ নেওয়া উচিত। তাদের যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির প্রস্তাব গ্রহণ করা উচিত।তিনি বলেন, আমি সমস্ত পশ্চিমা নেতাদের গাজা যুদ্ধবিরতির বিষয়ে ইসরাইলি প্রশাসনের ওপর চাপ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের মন্ত্রিসভার বৈঠকের আগে হামাসের রাজনৈতিক ব্যুরো চিফ ইসমাইল হানিয়াহের সঙ্গে ফোনে কথা বলেছিলাম। হানিয়াহের সঙ্গে আমাদের কথোপকথনের সময় আমরা গাজায় সংঘাত ও সহিংসতা বন্ধ করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছি।

তিনি আরও বলেন, তুরস্কের মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রাপ্ত যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের গ্রহণযোগ্যতা মূল্যায়ন করেছে।এর আগে সোমবার হামাস সূত্র জানিয়েছে, গাজা যুদ্ধবিরতিতে সম্মত গোষ্ঠীটি।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুল রহমান আল থানি এবং মিসরের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী আব্বাস কামেলের সঙ্গে এক ফোনালাপে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা জানান।

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পাশাপাশি এখন বল ইসরাইলের কোর্টে বলে জানান হামাসের ঊর্ধ্বতন নেতারা। যদিও দ্বিতীয় দফায় এ যুদ্ধবিরতি কতক্ষণ স্থায়ী হবে এবং গাজায় জিম্মিদের মুক্তির ব্যপারে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হবে তা বিস্তারিত বলা হয়নি।হামাসের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়া নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস, যে বার্তা দিলেন এরদোগান 

আপডেট সময় : ০২:২৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪