সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শিশুকে যৌ’ন নি’র্যাতন ও হ’ত্যার ঘটনায় চাচা গ্রে’প্তার মাজারে আসা প্রতিবন্ধী তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৩ সিলেট পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮ সিলেটে হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু সিলেটে ওসমানীতে হাম রোগীদের জন্য নতুন ইউনিট ও আইসিইউ চালু সিলেটে ‘হবিগঞ্জ এক্সপ্রেসের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও দগ্ধ হয়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সকল আসামী খালাস প্রধানমন্ত্রীর বিবৃতি- জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না হবিগঞ্জে ৪ থানার ওসি বদলী নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২ চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার

দরগাহে শাহজালালে ওরস উপলক্ষে লাকড়ি তোড়া উৎসব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ১১০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

দরগাহে হজরত শাহজালাল (র.)-এর বার্ষিক ওরস উপলক্ষে সিলেটে ঐতিহাসিক লাকড়ি তোড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ মে) বৃষ্টি উপেক্ষা করে শত শত ভক্ত আশেকানরা শাহজালালের মাজার প্রাঙ্গণে ছুটে যান। এ সময় ভক্তদের পরনে ছিল লাল জামা, মাথায় লালপট্টি।

জোহরের নামাজ শেষে দরগায় বেজে ওঠে বিশেষ এক ধ্বনি (যাকে নাকাড়া বলা হয়। ধ্বনি বেজে ওঠার সঙ্গে সঙ্গেই শত শত মানুষের স্রোত শহরতলির লাক্কাতুরা চা-বাগান অভিমুখে যাত্রা শুরু করে।প্রথা অনুযায়ী ভক্তরা লাক্কাতুরা বাগানের নির্দিষ্ট টিলা থেকে কাঠ সংগ্রহ করে আসরের নামাজের পর ফিরে আসেন দরগায়। তাদের সংগৃহীত কাঠ হজরত শাহাজালাল (রহ.)-এর ওরসের শিরনিতে জ্বালানি হিসেবে ব্যবহূত হয়।

প্রতিবছরের ২৬ শাওয়াল শাহজালাল (রহ.)-এর ভক্তরা এ উৎসব উদযাপন করে। অনেকের কাছে দিনটি সিলেটে ইসলামের বিজয় দিন হিসেবেও খ্যাত।ইতিহাস থেকে পাওয়া তথ্যানুযায়ী, প্রায় ৭০০ বছর আগে ২৬ শাওয়াল ওলিকুল শিরোমণি হজরত শাহজালাল (রহ.) ৩৬০ জন আউলিয়া নিয়ে সিলেটে আসেন। ওই দিনই তিনি জালিম রাজা গৌড়গোবিন্দকে পরাস্ত করে সিলেট বিজয় করেন।এ দিনটিকে অনেকেই সিলেটে ইসলামের বিজয় দিবস হিসেবেও পালন করে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দরগাহে শাহজালালে ওরস উপলক্ষে লাকড়ি তোড়া উৎসব

আপডেট সময় : ০২:০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪