ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরসম্মিলিত সহযোগিতা জরুরি-সিসিক প্রশাসক হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান, সিলেটে আটক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো যাবে না সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

ওসমানী নগরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:০০ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেটের ওসমানী নগরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত। উপজেলা প্রশাসনের উদ্যোগে ০৬ মে সোমবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত।

উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আফতাব আহমদ, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাহেদ আহমদ, অরুণোদয় পাল ঝলক। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন।

সভায় বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ একটি একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। সরকারের সামর্থ্য বেড়েছে। বাংলাদেশকে উন্নত-কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকল নাগরিকের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে। তাঁরা আরো বলেন, যারা দেশকে পিছিয়ে দিতে চায় তাদের অপপ্রচার সম্পর্কে সচেতন থেকে সবারই উচিৎ এতে অংশগ্রহণ করা। সর্বজনীন পেনশন স্কিমে যে টাকা জমা রাখা হচ্ছে সেটা আমানত। সরকার লভ্যাংশসহ উপকারভোগীকে তা ফিরিয়ে দেবে। নাগরিকদের জন্য বৃদ্ধ বয়সে এটা আর্থিক নিশ্চয়তা।

মূল প্রবন্ধে জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন সর্বজনীন পেনশনের সুবিধা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রমের মধ্যে সর্বজনীন পেনশন কার্যক্রমটি একটি যুগান্তকারী উদ্যোগ। সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন। দশ বছর নিরবচ্ছিন্ন চাঁদা প্রদান করলে আজীবন পেনশন সুবিধা পাবেন। প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এ চার ক্যাটাগরির যেকোনটিতে অংশগ্রহণে আহ্বান জানান তিনি। তিনি জানান জেলা প্রশাসন সিলেটে প্রতি বুধবার সর্বজনীন পেনশন স্কিম ডে উদযাপন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওসমানী নগরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:০১:০০ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪