সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

যুদ্ধবিরতির মধ্যেই রাফাহে অভিযানের ঘোষণা নেতানিয়াহুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে

 অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চললেও গাজার দক্ষিণাঞ্চলে রাফাহ নগরীতে অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলার মাঝে নেতানিয়াহু এ কথা বলেন। খবর বিবিসির।

হামাসের হাতে বন্দি জিম্মিদের স্বজনদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি হোক বা না হোক তিনি রাফাহে হামলা চালাবেনই।রাফাহে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ঠিকমত সুরক্ষা ব্যবস্থা না করা পর্যন্ত সেখানে হামলা না চালানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র বারবারই ইসরাইলকে সতর্ক করে আসছিল। সেই সতর্কবার্তা উপেক্ষা করেই নেতানিয়াহু এমন হুঁশিয়ারি দিলেন।

তিনি বলেন, স্থল অভিযান শুরু করার জন্য দক্ষিণ গাজা উপত্যকার শহর রাফাহ থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া শুরু করেছে ইসরাইল এবং ফিলিস্তিনি ছিটমহল থেকে আইডিএফ তার বেশিরভাগ বাহিনীকে সরিয়ে নেওয়ার পরও যুদ্ধ চলবে। যুদ্ধবিরতি চুক্তিতে কিছু যায় আসে না।ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ চালিয়ে যাচ্ছি। রাফাহ থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছি এবং শিগগির সেখানে আক্রমণ শুরু হবে।

নেতানিয়াহু বলেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্য পরিবর্তন আসেনি। হামাসকে নির্মূল এবং জিম্মিদের মুক্তিই তেল আবিবের প্রধান লক্ষ্য। জিম্মি পরিবারের সদস্যরা তার প্রচেষ্টাকে সমর্থন করেছেন এবং তার সঙ্গে বৈঠকের পর ইসরাইল অভিযানের বিষয়ে আশাবাদ জানিয়েছে।ইসরাইলের হামলা থেকে বাঁচতে গাজার জনসংখ্যার অর্ধেকেরও বেশি ফিলিস্তিনি রাফাহাতে আশ্রয় নিয়েছেন। সেখানে ইসরাইল স্থল হামলা চালালে বিপর্যয় ঘটার আশঙ্কা আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুদ্ধবিরতির মধ্যেই রাফাহে অভিযানের ঘোষণা নেতানিয়াহুর

আপডেট সময় : ০৩:৪৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০২৪