সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী সিলেট তালামীযের নাজির বাজার আঞ্চলিক শাখার সভাপতি আল আমিন ও সম্পাদক রাব্বি শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২

সিলেটে সংবাদকর্মীর লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেটের স্থানীয় পত্রিকা দৈনিক উত্তরপূর্ব’র কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর (৩৬) লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে নিহত অমিত দাসের বড় ভাই অনুকূল দাস বাদী হয়ে নগর পুলিশের এয়ারপোর্ট থানায় অজ্ঞাত আসামি উল্লেখ করে মামলাটি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানায় ওসি নুনু মিয়া বলেন, ‘লাশ উদ্ধারের ঘটনার তদন্ত চলছে। আশা করছি, দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতরা গ্রেপ্তার হবে।’

এর আগে গত ২৫ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে নগরের এয়ারপোর্ট থানাধীন শাহী ঈদগাহ এলাকার হাজারিবাগ দলদলি চা-বাগানসংলগ্ন মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন বিকেলে ময়না-তদন্ত শেষে নগরের চালিবন্দর মহাশশ্মানে মরদেহ দাহ করা হয়। নিহত অমিত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার এলেংজুড়ি গ্রামের মৃত গৌর চাঁদ দাসের ছেলে। তিনি দুই সন্তানের জনক। বর্তমানে সপরিবারে নগরের কানিশাইল এলাকায় বসবাস করছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে সংবাদকর্মীর লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের

আপডেট সময় : ০৩:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪