সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান

ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার লুবিয়া গ্রামের আব্দুল মোতালিবের ছেলে হারুনুর রশিদ (৪০) ও নেত্রকোনার কমলাকান্দা উপজেলার বিশরপাশার রনজিত সাহার ছেলে পার্থ সাহা (২৩)।

এ সময় গুরুতর আহত হয়েছেন আরো ৪জন। আহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার নয়াগাঙ্গের পাড় গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র শাহ আলম (৪৫), হারুনুর রশিদের ভাই নয়ন মিয়া (২৫), নগরীর চৌকিদেখির হারুন রশিদের ছেলে লিমন (১৮) ও একলাছুর রহমান। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ভোলাগঞ্জ থেকে পাথরবাহী একটি ট্রাক সিলেটের উদ্দেশ্য আসছিল। অন্যদিকে সিলেট থেকে যাত্রীবাহী সিএনজি কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

বাকিদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্র আরো জানায়, নিহত পার্থ সাহা কোম্পানীগঞ্জের দয়ারবাজারে বসবাস করতেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, দুর্ঘটনার পর থেকেই ট্রাক চালক পলাতক রয়েছে। ট্রাক ও সিএনজি থানায় নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।অন্যদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খন্দকার জাফর ইমাম জানান, দুর্ঘটনায় আহতদের থানায় নিয়ে আসার পর স্বজনরা সেখানে ভিড় করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

আপডেট সময় : ০৩:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪