সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ৭ মে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

শ্রীশ্রী মহাপ্রভুর পার্ষদ শ্রীশ্রী গদাধর পণ্ডিত গোস্বামীর আবির্ভাব তিথি এবং পরমপূজ্যপাদ গুরুদেব প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ মোহন্ত মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন মহোৎসব ও ভাগবতীয় কথা পরিবেশনের আয়োজন করা হয়েছে।

এই মহোৎসব সিলেট নগরের ৮নং ওয়ার্ডে অবস্থিত পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৫ মে থেকে ৭ মে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় ভাগবতীয় কথা পরিবেশন।পরিবেশনায়-ভারতের শ্রীধাম রাধাকুণ্ডর শ্রীল ১০৮ শ্রীশ্রী বৈষ্ণবপদ দাস বাবাজী মহারাজ।

৭ মে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ। পরিবেশনায়-ভারতের শ্রীধাম রাধাকুণ্ডর শ্রীল ১০৮ শ্রীশ্রী বৈষ্ণবপদ দাস বাবাজী মহারাজ। রাত ৮টায় শুভ অধিবাস; পরিবেশনায়-পাঠক ও কীর্ত্তন সম্রাট শ্রী বিনোদ বিহারী দাস বাবুল।৮ মে বুধবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন শুরু হবে। মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন- সিলেট নগরের ৮নং ওয়ার্ডে অবস্থিত পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুদেব প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ মোহন্ত মহারাজ।

নামসুধা পরিবেশন করবেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ; পনিটুলা-সিলেট; শ্রী বিনোদ বিহারী দাস বাবুল, শ্রী বিকাশ পাল; মৌলভীবাজার, শ্রী রূপম ধর; বালাগঞ্জ, শ্রী নিশিকান্ত তালুকদার; সিলেট ও গিরিরাজ দাস জুয়েল; সিলেট। দুপুর ১২টায় ভোগারতি দর্শন, দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। ৯ মে বৃহস্পতিবার সকাল ৯টায় কলঙ্কমোচন; পরিবেশনায়-গিরিরাজ দাস জুয়েল, সকাল ১০টায় শ্রীশ্রী গুরুপূজা, দুপুর ১টায় দধিভাণ্ড ভঞ্জন, কীর্ত্তন সমাপন ও মহাপ্রসাদ বিতরণ।

মহোৎসবে সর্বস্তরের ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য শ্রীগুরুচরণাশ্রিত ভক্তবৃন্দ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ৭ মে

আপডেট সময় : ১২:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪