সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

ভালো জিনিষ শিখার চেষ্টা করতে হবে, মন্দকে বর্জন করতে হবে: হুছাম উদ্দিন এমপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি, ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী এমপি বলেছেন, সমাজ, দেশ ও জাতীর স্বার্থে আমাদেরকে এক সাথে কাজ করতে হবে। আমরা চাই দেশ উন্নত হোক। দেশ ও জাতীর উন্নয়নে আমাদের দায়িত্ব রয়েছে। সে দায়িত্ব যথাযথ আদায় করতে হবে। আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে হবে। সমাজে অন্যায়, অবিচার, অনাচার বেড়ে গেছে। এসব থেকে সমাজকে রক্ষা করতে আল ইসলাহ ও তালামীযসহ সকল মানুষকে এগিয়ে আসতে হবে। বিশ্ব থেকে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে, ভালো মানুষেরা সাহস হারিয়ে ফেলছে। ভালো জিনিষ শিখার চেষ্টা করতে হবে, মন্দকে বর্জন করতে হবে। ভালো মানুষরা এগিয়ে না এলে সমাজ আলোকিত হবে না।

তিনি সোমবার বিকেলে মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, উপজেলা শাখার ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুস শহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সিরাজ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা আল ইসলাহ এর সভাপতি ও টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজ এনামুল হক, সমাজকল্যাণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রাহমান আখই, কমলগঞ্জ উপজেলা সম্পাদক আব্দুল ওহাব, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব রুবেল আহমদ, উপজেলা আল ইসলাহ এর সহ-সভাপতি হাফিজ বদরুল ইসলাম, হাফিজ আনফর আলী, হাফিজ আব্দুল ওয়াহিদ, উপজেলা তালামীযের সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক সামাদ পারভেজ, উপজেলা ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক কাজী ময়নুল ইসলাম, জুড়ী শহর আল ইসলাহর সভাপতি আয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ মকসুদ জুনেদ প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, গোয়ালবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমনসহ উপজেলা আল ইসলাহ, তালামীযে ইসলামীয়া ও ক্বারী সোসাইটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভালো জিনিষ শিখার চেষ্টা করতে হবে, মন্দকে বর্জন করতে হবে: হুছাম উদ্দিন এমপি

আপডেট সময় : ০১:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪