সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শিশুকে যৌ’ন নি’র্যাতন ও হ’ত্যার ঘটনায় চাচা গ্রে’প্তার মাজারে আসা প্রতিবন্ধী তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৩ সিলেট পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮ সিলেটে হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু সিলেটে ওসমানীতে হাম রোগীদের জন্য নতুন ইউনিট ও আইসিইউ চালু সিলেটে ‘হবিগঞ্জ এক্সপ্রেসের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও দগ্ধ হয়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সকল আসামী খালাস প্রধানমন্ত্রীর বিবৃতি- জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না হবিগঞ্জে ৪ থানার ওসি বদলী নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২ চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার

সিলেট বর্ণিল আয়োজনে বর্ষবরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। বাংলার চিরায়ত সংস্কৃতির এ উৎসব পালনে একটি অপশক্তি বাধা হয়ে দাঁড়িয়েছিল। মঙ্গল শোভাযাত্রাকেও নস্যাৎ করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে সবকিছু মোকাবেলা করেছেন। এখন আর কোনো অপশক্তি বাংলার সার্বজনিন উৎসবে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

রোববার (১৪ এপ্রিল) সকাল ৯টায় সিলেট জেলা প্রশাসনের আয়োজিত বর্ষবরণ আয়োজনে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।এসময় তিনি আরও বলেন, বঙ্গন্ধু অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এদেশ স্বাধীন করেছিলেন। নতুন বছরে এদেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিকে নস্যাৎ করে সেই অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোনো অপশক্তিই উৎসবে বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না।

বাংলা নববর্ষ উদযাপনে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে।সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ, বিভিন্ন পেশাজীবি সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের প্রতীকী উপস্থাপন করা হয়।

শোভাযাত্রা শেষে অডিটোরিয়ামের মুক্তমঞ্চে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ কুমার সিনহা।অন্যদিকে, নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সিলেট সিটি করপোরেশন। এর মধ্যে রয়েছে র‍্যালি ও আলোচনা সভা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট বর্ণিল আয়োজনে বর্ষবরণ

আপডেট সময় : ১২:৫৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪