সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

ইরানে পাল্টা হামলার বিষয়ে যে সিদ্ধান্ত নিল ইসরাইলের মন্ত্রিসভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

গাজায় ইসরাইলি যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী ইসলামপন্থি দল হামাস। শনিবার এক বিবৃতিতে দলটি জানিয়েছে, হামাস তার দাবিতে অটল রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হামাস জানিয়েছে, গাজায় ইসরাইলি আক্রমণ বন্ধ ও সমগ্র উপত্যকা থেকে ইসরাইলি বাহিনী পুরোপুরি প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। এটি তার জনগণের জাতীয় দাবি বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়া গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিও করছে তারা।

গত সোমবার ইসরাইলের পাঠানো প্রস্তাবের প্রতিক্রিয়া মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করেছে হামাস। জানিয়েছে, তারা বন্দি বিনিময়ের মাধ্যমে ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত। তবে তার আগে ইসরাইলকে হামাসের দাবি মেনে নিতে হবে।হামাসের প্রতিক্রিয়া সম্পর্কে ইসরাইলের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আগেই ইসরাইলি বাহিনী জানিয়েছিল, হামাসকে ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ বন্ধ করবে না তারা।

ইসরাইলি হামলায় হামাসপ্রধান ইসমাইল হানিয়ার পরিবারের কয়েক সদস্য নিহত হওয়ার কয়েকদিন পর হামাসের পক্ষ থেকে এমন বিবৃতি দেওয়া হলো। পরিবারের সদস্যদের হারানোর পরদিন হানিয়া জানিয়েছিলেন, তার দল এখনও একটা কার্যকর যুদ্ধবিরতি চায়। তবে ইসরাইল অনেক দেরি করে ফেলেছে এবং হামাসের দাবিগুলো বারবার এড়িয়ে গেছে।

যুদ্ধ সপ্তম মাসে প্রবেশ করেছে। সেই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির বিশ্বব্যাপী আহ্বান বেড়েছে। তবে আলোচনায় অগ্রগতি হয়নি।গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত হয়েছে অন্তত ৩৩ হাজার ৬৮৬ ফিলিস্তিনি। আহত কমপক্ষে ৭৬ হাজার ৩০৯ জন। আর হামাসের হামলায় নিহত হয়েছে এক হাজার ১৩৯ ইসরায়েলি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইরানে পাল্টা হামলার বিষয়ে যে সিদ্ধান্ত নিল ইসরাইলের মন্ত্রিসভা

আপডেট সময় : ০১:৫১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪