সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

শিশু হত্যার ১৩ বছর পর সৎ বাবার যাবজ্জীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ১১২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদক :

সিলেট নগরীর বালুচর এলাকায় দেড় বছরের শিশু আলমগীর হত্যা মামলার ১৩ বছর পর তার সৎ বাবা চান মিয়াকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। দ-প্রাপ্ত চান মিয়া দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ফরিকটিলা ধুপিপাড়ার (বাবুপাড়া) রশিদ আলীর ছেলে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. শাহাদৎ হোসেন প্রামানিক চাঞ্চল্যকর এ রায় ঘোষণা করেন।রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের পেশকার (বেঞ্চ সহকারী) মো. আহম্মদ আলী।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ঘটনার ১৩ বছর পূর্বে নেত্রকোণা জেলার পূর্বধলা থানার পূর্ব তিলাশপুর গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে বিলকিছ বেগম পূর্বের স্বামীর তিন সন্তানসহ চান মিয়ার সাথে সংসার পেতেছিলেন। কিন্তু আগের স্বামীর সন্তানদের অন্যত্র রাখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ¦ চলছিল। একপর্যায়ে ২০১০ সালের ৩১ আগস্ট বিলকিছ বেগমের দেড় বছরের ছেলে আলমগীরকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় চান মিয়া। ১ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে উত্তর বালুচর আল-ইসলাহ পুরান ক্লাব মাঠ থেকে শিশু আলমগীরের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় বিলকিছ বেগম বাদি হয়ে একমাত্র চান মিয়াকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।২০১১ সালের ১৮ জানুয়ারি একমাত্র চান মিয়াকে অভিযুক্ত করে আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ।২০১২ সালের ২ অক্টোবর আসামি চান মিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত এ মামলার বিচার কাজ শুরু করেন।

দীর্ঘ শুনানি ও ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল বৃহস্পতিবার আসামি চান মিয়াকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদ- এবং ২০১ ধারায় ২ বছরের সশ্রম কারাদ- ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়।রাষ্ট্রপক্ষের স্পেশাল পিপি অ্যাডভোকেট মো. ফখরুল ইসলাম ও আসামিপক্ষে ষ্টেইট ডিফেন্স অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিশু হত্যার ১৩ বছর পর সৎ বাবার যাবজ্জীবন

আপডেট সময় : ০১:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪