সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

সিলেটের শিশু সাংবাদিক ছামি মীনা মিডিয়া অ্যাওয়ার্ডে মনোনীত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ এর জন্য মনোনীত হয়েছে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিক সিলেটের মো. তাজুল ইসলাম ছামি।

২০০৫ সাল থেকে ‘শিশু অধিকার বিষয়ক’ প্রতিবেদনের উৎকর্ষের স্বীকৃতি দিতে এ পুরস্কার দিয়ে আসছে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ। এবার ২০০ বেশি আবেদনকারি থেকে মাত্র ৫ জনকে নমিনেশন দেওয়া হয়েছে। এ পাঁচ জনের মধ্যে মনোনীত হয়েছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিশু সাংবাদিক মো. তাজুল ইসলাম ছামি। 

জানা যায়,‘বাংলায় বিশ্বের প্রথম শিশু সাংবাদিকতার সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত সিলেটে ২০২১ সালের ১৭ ও ১৮ ডিসেম্বর শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ছামিসহ আরও ১৯ জন শিশু অংশগ্রহণ করেছিল। ২০১৩ সালে যাত্রা শুরু করা এই সাইটটি পরিচালনা করছে দেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। আর অংশীদারিত্বে রয়েছে জাতিসংঘের শিশু তহবিল-ইউনিসেফ।’

মনোনীত হওয়ার পর অনুভূতি জানতে চাইলে ছামি বলেন,‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ এ মনোনীত হয়ে আমি অনেক আনন্দিত। আমার বাবা-মাসহ সবাই খুশি। আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমিও মনোনীত হব। পড়াশোনার পাশাপাশি  লেখালেখি করতে আমার খুব আগ্রহ। এই মনোনীত হওয়ার কারণে আমার লেখালেখি করার উৎসাহ আরো বেড়েছে। ধন্যবাদ জানাই সকলকে যারা আমাকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছেন।
 
নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের শিশু সাংবাদিক ছামি মীনা মিডিয়া অ্যাওয়ার্ডে মনোনীত

আপডেট সময় : ০৬:১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪