সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

কোম্পানীগঞ্জে ২ গৃহবধূর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও ও বুড়িডহর (দক্ষিণ কাঠালবাড়ী) গ্রামে পৃথক দুটি ঘটনায় ২ গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার রাত ১১টায় লুৎফা বেগম (৩০) ও সোমবার ভোরে রুবিনা বেগম (২৭) নামের ঐ দুই গৃহবধূর মৃত্যু হয়।

বুড়িডহর গ্রামের রুবেল মিয়ার সাথে তার স্ত্রী লুৎফা বেগমের ২ দিন থেকে ঝগড়া চলছিল। এ নিয়ে সালিস বিচারও হয়েছে। রবিবার দিনে এলাকার কয়েকজন মুরব্বিরুবেল মিয়ার বাড়িতে আসেন তাদের বিবাদ মেটানোর জন্য। কিন্তু তারা এসে রুবেলকে বাড়িতে পাননি। রাতে রুবেল বাড়িতে আসেন। পুলিশ জানিয়েছে, রুবেল তাদেরকে বলেছে সন্ধ্যায় তার স্ত্রী লুৎফা বেগম ২টি মরিচ খেয়ে ফেলে। ফলে তার পেটে ব্যথা শুরু হয়। সাথে সাথে তাকে কোম্পানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় মৃত্যু হয়।

লুৎফা বেগম উপজেলার বাঘারপাড় গ্রামের মৃত আব্দুল হেকিমের মেয়ে। তবে নিহত লুৎফার স্বজনরা জানিয়েছেন স্বামীর সাথে বিরোধের জেরে তার মৃত্যু হয়েছে।অন্য দিকে বিষপানে রুবিনা বেগম (২৭) নামের আরেক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী জুবের আহমদ পলাতক রয়েছে। টুকেরগাঁও গ্রামের আবুল হোসেনের বাসার ভাড়াটিয়া থাকতেন রুবিনা বেগম ও তার স্বামী।

রবিবার দিবাগত রাত ১২টায় ঘরের দরজা বন্ধ করে শুতে যান রুবিনা। পরদিন সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঘরের দরজা না খোলায় আশপাশের ভাড়াটিয়ারা ডাকাডাকি করতে থাকেন। কোন সাড়াশব্দ না পেয়ে অন্য ঘর দিয়ে তাঁর রুমে প্রবেশ করে মাটিতে পরে থাকতে দেখেন রুবিনকে। পরে তারা উদ্ধার করে দ্রুত কোম্পানীগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সকাল ৯টায় কোম্পানীগঞ্জ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করে।

নিহত রুবিনা বেগম গোয়াইনঘাট উপজেলার রাউত গ্রামের আব্দুস সালামের মেয়ে। তার স্বামী একই উপজেলার লাবু গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, নিহত রুবিনার পরিবারকে খবর দিয়ে গোয়াইনঘাট থেকে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহতের স্বামীকে আটক করতে চেষ্টা চলছে। এবং লুৎফার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোম্পানীগঞ্জে ২ গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ০২:১৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪