সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

লাইসেন্স প্রদানের মাধ্যমে চাঁদাবাজি বন্ধের দাবি রিকশাচালকদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ১২২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

রিকশার লাইসেন্স প্রদানের মাধ্যমে চাঁদাবাজি ও কার্ড ব্যবসা বন্ধের দাবি জানিয়েছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। শুক্রবার (২৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতারা এ দাবি জানান।

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারির সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবদুল্লাহ আল ক্বাফী রতন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, দুলাল সর্দার, হাজারীবাগ থানার সভাপতি সুমন মৃধা, কামরাঙ্গীরচর থানার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, পল্লবী থানার নেতা ইমরান হাসান শিপলু, কালাপানি অঞ্চলের নেতা সিরাজুল ইসলামসহ অনেকে।

সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, কার্ড ব্যবসার নামে রিকশাচালকদের কাছ থেকে চলছে অবৈধ চাঁদাবাজি। কিছুদিন আগে অবৈধ কার্ড ব্যবসায়ীদের বিরুদ্ধে আন্দোলন করায় রিকশাচালকদের ওপরে সন্ত্রাসীদের দিয়ে হামলা এবং প্রশাসনের মদদে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে হয়রানি করা হয়। অথচ সরকার আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি, ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সও দিচ্ছে না। তাই কার্ড ব্যবসা, চাঁদাবাজি বন্ধ করে রিকশার লাইসেন্স প্রদানে দাবি জানাই।বক্তারা আরো বলেন, গরিব মানুষের পকেটে টাকা নেই, বাজার পরিস্থিতি চরম খারাপ অবস্থায় পৌঁছেছে, বাসায় খাবার নেই। অভাব অনটনে জীবন পার করতে হচ্ছে আর অন্যদিকে ধনীরা আরো ধনী হচ্ছে। সরকার সচেতনভাবে এই দুষ্টু চক্রকে লালনপালন করছে।  

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লাইসেন্স প্রদানের মাধ্যমে চাঁদাবাজি বন্ধের দাবি রিকশাচালকদের

আপডেট সময় : ০৪:২২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪