সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

লাখাই গণপিটুনিতে ডাকাত নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের লাখাই উপজেলায় গণপিটুনিতে হিরাজ মিয়া (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ডাকাত হিরাজ মিয়া (৪৫) হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের জজ মিয়ার ছেলে।বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের জানান, রাত অনুমান ১২টার দিকে ওই স্থানে কয়েকজন ডাকাত মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করছিল। এ সময় গ্রামবাসী ডাকাত দলকে ধাওয়া দেয়। জনতার ধাওয়া খেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও হিরাজ মিয়া জনতার হাতে আটক হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়।

ওসি আরও জানান, গুরুতর আহত অবস্থায় হিরাজ মিয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।তিনি জানান, নিহত হিরাজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি ডাকাতির মামলা রয়েছে। তার মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে আছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লাখাই গণপিটুনিতে ডাকাত নিহত

আপডেট সময় : ০৯:৪৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪