সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

ভবিষ্যৎ সুরক্ষায় সর্বজনীন পেনশন স্কীমে অন্তর্ভুক্ত হওয়া জরুরি -বিভাগীয় কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১৪০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

চাকরিজীবী, ব্যবসায়ী, উদ্যোক্তা, প্রবাসী ও সাধারণ জনগণের জন্য সর্বজনীন পেনশন সরকারের একটি মহৎ উদ্যোগ। ভবিষ্যৎ সুরক্ষায় সর্বজনীন পেনশন স্কীমে অন্তর্ভুক্ত হওয়া জরুরি। সিলেটে বৃহস্পতিবার ২১ মার্চ সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ( এপিএ) এর আওতায় ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বকতৃতায় বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি একথা বলেছেন।

বিভাগীয় কমিশনার আরো বলেন, সর্বজনীন পেনশন কার্যক্রমে অন্তর্ভুক্তির মাধ্যমে জনগণ একটি নির্দিষ্ট সময় টাকা জমানোর পর পেনশনের আওতাভুক্ত হবেন এবং সরকারের পক্ষ থেকে আজীবন পেনশন প্রদান করা হবে। এছাড়াও পেনশন ভোগকারীর মৃত্যুর পর তাঁর পরিবার- এ পেনশনের উত্তরাধিকারী হবেন। এজন্য প্রতিটি নাগরিকের নিজের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করার জন্য এ স্কীমের অন্তর্ভুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে মূলপ্রবন্ধে সর্বজনীন পেনশন স্কীম নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন। এতে আরো বক্তব্য রাখেন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ।

সরকার চাকরিজীবী ও জনগণকে একটা সুযোগ দিচ্ছে উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, সর্বজনীন পেনশনের মাধ্যমে জনগণের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি পাবে। যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা, অবসর ও বার্ধক্যকালীন- এ পেনশন অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।

বর্তমানে সরকার কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে বিভাগীয় কমিশনার আরো বলেন, নতুন শিক্ষা কারিকুলামে কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। বেকারত্ব কমাতে ও দক্ষ জনশক্তি তৈরি করতে কারিগরি শিক্ষার ভূমিকা অপরিসীম। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, মনোযোগ সহকারে প্রশিক্ষণ সম্পন্ন করে নিজেদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। নিজেদের কর্ম দক্ষতার মাধ্যমে দেশের সুনাম বয়ে আনার জন্য সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভবিষ্যৎ সুরক্ষায় সর্বজনীন পেনশন স্কীমে অন্তর্ভুক্ত হওয়া জরুরি -বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ১১:৫০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪