সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

ভোক্তা অধিকারের অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

মিষ্টি ও জিলাপির কাটুনে ২১০ গ্রাম বাড়তি ওজনের কারণে প্রতিদিনই কেনাকাটায় ঠকছেন ক্রেতারা। মিষ্টি ও জিলাপি কিনতে গেলে ভারী কাটুনের নিচে চাপা পড়ে যায় মিষ্টি ও জিলাপির আসল ওজন। ঘটনা ঘটে কার্টুনের প্রায় সব পণ্যে। বেশি দাম দিয়ে পণ্য ওজনে কম পেতে অনেকটা যেন অভ্যস্ত হয়ে পড়ছেন লোকজন।

মাঝে মাঝে বাড়তি ওজনের প্যাকেট নিয়ে বিক্রেতার সঙ্গে ক্রেতার বচসা যে একেবারে হয় না, তা নয়। তবে প্রতিকার পাওয়া যায় না। তবে এবারের ঘটনায় ক্রেতারা কিছুটা স্বস্তি পেতে পারেন। এমন বাড়তি ওজনের প্যাকেট বা কাটুনের কারণে জরিমানা গুনতে হয়েছে ৪টি মিষ্টির দোকানকে। ওই দোকানগুলোতে মিষ্টি ও জিলাপি বিক্রির ক্ষেত্রে ভারী কাটুন ব্যবহার করা হয় এমন অভিযোগের ভিত্তিতে পবিত্র রমজান মাসে দ্রব্যম‚ল্যের বাজার নিয়ন্ত্রণসহ কারচুপি নিয়ন্ত্রণ রাখতে চুনারুঘাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছেন।

অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টি ও জিলাপির কার্টুনে ২১০ গ্রাম বেশি থাকার অপরাধে ‘জয় মা’ মিষ্টান্ন ভাণ্ডারের রাজেন্দ্র দেবনাথকে ৩ হাজার টাকা, জিলাপীতে হাইড্রোজেন ব্যবহার করায় বিবাড়ীয়া মিষ্টি ঘরের রাখাল চন্দ্র সরকারকে ৪ হাজার টাকা, মিষ্টি ও জিলাপিতে কেজিতে পরিমাণে কম রাখায় লক্ষী মিষ্টান্ন ভাণ্ডারে সত্য দেবনাথকে ৩ হাজার টাকা, ওজনে কম ও জিলাপিতে হাইড্রোজেন ব্যবহার করায় শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডারের নিরেশ পালকে ৩ হাজার টাকা, আলু কেজিতে বেশি দামে বিক্রি করায় কাঁচা মাল ব্যবসায়ী সিবু পালকে ৫০০টাকা ও ম‚ল্য তালিকা না থাকায় রাব্বি পোলট্রি মুরগি ব্যবসায়ীকে ২ হাজার টাকা এবং ওজন বাড়ানোর জন্য চিংড়ির শরীরে বিষাক্ত রাসায়নিক ও জেলি পুশ করার দায়ে মাছ ব্যবসায়ী আব্বাসকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

গতকাল বুধবার (১৩ মার্চ) বিকেলে চুনারুঘাট পৌরশহরের কাঁচা বাজার, উত্তর বাজার ও মধ্যে বাজার বিভিন্ন মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান পরিচালনা করে এসব জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলার সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এসময় আরো উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক এএসআই মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোক্তা অধিকারের অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ১১:৪০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪