ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বড় বিপদের আগাম সংকেত ‘মিনি-স্ট্রোক’ বুঝবেন যেসব লক্ষণে ভারত থেকে যুক্তরাষ্ট্রে মানুষ আসেন কেবল ‘সন্তান জন্ম’ দিতে: ট্রাম্প বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির সিলেট আসছেন শুক্রবার প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়াল বিসিএস ক্যাডারে পিছিয়ে সিলেট সিলেট ১৫২ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা সিলেট জ্বালানি সংকটে বাড়ছে লোডশেডিং, অতিষ্ঠ শিক্ষার্থী ও ব্যবসায়ী আলমপুর থেকে ইয়াবাসহ সীমা ও কামাল গ্রেফতার লোডশেডিং নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ,বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে

আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা পদ্ধতি সহজ করার জন্য পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ দুবাইয়ে আমিরাতের মানবসম্পদবিষয়ক মন্ত্রী আবদুল রহমান আল আওয়ারের সঙ্গে বৈঠক করেন। সংযুক্ত আরব আমিরাত, ৮ মার্চ।

অনলাইন ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফররত পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ আমিরাতের সব ট্রেডে সব শ্রেণির বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা পদ্ধতি সহজ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এক নিয়োগকর্তার কাছ থেকে অন্য নিয়োগকর্তার কাছে ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) স্থানান্তর সহজীকরণের আহ্বান জানিয়েছেন তিনি।পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ আমিরাতের মানবসম্পদবিষয়ক মন্ত্রী আবদুল রহমান আল আওয়ারের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান। শুক্রবার সকালে দুবাইয়ে মন্ত্রী আবদুল রহমান আল আওয়ারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়াদির মধ্যে আমিরাতে বাংলাদেশি স্নাতক নার্স, কেয়ারগিভার, স্বাস্থ্যসেবা টেকনিশিয়ান, কৃষিবিদ ও কৃষক, বিভিন্ন পেশাজীবীসহ সব কর্ম অঙ্গনে আরও বাংলাদেশিদের নিয়োগের বিষয় নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী।পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ আমিরাতের সব ট্রেডে সব শ্রেণির বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা পুনরায় চালু করা, ভিসা পদ্ধতি সহজ করা এবং এক নিয়োগকর্তার কাছ থেকে অন্য নিয়োগকর্তার কাছে ওয়ার্ক পারমিট স্থানান্তর সহজীকরণের অনুরোধ জানান।

আমিরাতের মানবসম্পদমন্ত্রী বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানে কোনো বাধা নেই জানিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাত সরকার প্রযুক্তি-চালিত চাকরির বাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ কর্মী নিয়োগের ওপর জোর দিচ্ছে। তিনি সংযুক্ত আরব আমিরাতের কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনা প্রক্রিয়ায় এআই ও সফটওয়্যার ব্যবহার সম্পর্কে অবহিত করেন এবং চাকরিপ্রার্থীদের দক্ষতা যাচাই পদ্ধতি তুলে ধরেন।এ প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ আমিরাতগামী কর্মী বাহিনীর দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকারের উদ্যোগ সম্পর্কে জানান এবং সেখানকার  চাকরির বাজারের চাহিদা অনুসারে বাংলাদেশি কর্মীদের প্রস্তুত করতে সংযুক্ত আরব আমিরাতের ভাষা প্রশিক্ষক নিয়োগের কথা জানান।

বৈঠকে মন্ত্রী ড. হাছান কুয়েতে বাংলাদেশি নার্স নিয়োগের কথা উল্লেখ করে বাংলাদেশ থেকে যোগ্য নার্স ও চিকিৎসা পেশাজীবী নিয়োগের জন্য আমিরাতকে অনুরোধ করেন। সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী প্রস্তাবকে স্বাগত জানিয়ে ঢাকায় আসন্ন যৌথ কারিগরি কমিটির বৈঠকে কুয়েতি নিয়োগের মডেল পরীক্ষা করবেন বলে আশ্বাস দেন। উভয় পক্ষ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের কল্যাণমূলক বিষয় নিয়েও আলোচনা করেছেন।সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া শাখার মহাপরিচালক বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা পদ্ধতি সহজ করার জন্য পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

আপডেট সময় : ০২:৪০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪