সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধুর উন্নয়ন-ভাবনায় ছিল সমবায়ের উজ্জ্বল উপস্থিতি-প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ প্রতিবেদন  :                         

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় মালিকানাকে রাষ্ট্রের দ্বিতীয় মালিকানা খাত হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধুর উন্নয়ন-ভাবনায় ছিল সমবায়ের উজ্জ্বল উপস্থিতি। সিলেটে বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (বিআরডিটিআই) উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও সমমান কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (গ্রেড-১) আঃ গাফ্ফার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী মিসেস মনোয়ারা বেগম, বিআরডিটিআই’র পরিচালক বকুল চন্দ্র রায়, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি এবং উপপরিচালক (বাজারজাতকরণ) মো.  বেলাল হোসেন। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জাতি হিসেবে আমাদের অবনমিত করে রাখা হয় মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্রাজ্যবাদী ও মুক্তবাজার অর্থনীতির যুগে প্রশিক্ষণের দ্বারা দক্ষ কারিগর গড়ে তোলার মাধ্যমে সমবায় ভিত্তিক বাংলাদেশ গঠনের চেষ্টা করে যাচ্ছেন।

মো. আব্দুল ওয়াদুদ বলেন, প্রধানমন্ত্রী চান মানুষ খাদ্যের অভাবে যেন অনাহারে না থাকেন। সেজন্য তিনি গ্রামকে শহরে রূপান্তরের কাজে হাত দিয়েছেন। প্রধানমন্ত্রী গ্রামকে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র তৈরিতে নিয়োজিত আছেন। বঙ্গবন্ধুর আদর্শিক চেতনার আলোকে গণমানুষের সুখ-সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে সমাজ ও দেশ উন্নয়নে কাজ করছেন।জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন নানামুখী পরিকল্পনা ও পদক্ষেপ উল্লেখ করে তিনি নারী প্রশিক্ষণার্থীদের বলেন, প্রধানমন্ত্রীর ভিশন ও মিশন ছিল বলেই বাংলাদেশের নারীরা এখন পৃথিবীর অনেক দেশের চেয়েই এগিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধুর উন্নয়ন-ভাবনায় ছিল সমবায়ের উজ্জ্বল উপস্থিতি-প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪