সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১১২ সিলেটে বেড়েছে মৃত্যু, ৫ দিনে ১১ সিলেটের আধুনিক স্টেডিয়াম পরিদর্শনে সিউক চেয়ারম্যান সিলেটে জকিগঞ্জে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিযোগ ছাড়াই লাশ হস্তান্তর এসএমপি নির্মাণাধীন অফিসার মেস ও নির্মাণাধীন সদর দপ্তর, হিসাব শাখা এবং ড্রোন কার্যক্রম পরিদর্শন শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্টিত সিলেটে ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতাল তিন মাসের মধ্যে চালুর লক্ষ্যে কাজ করছে সরকার-স্বাস্থ্যমন্ত্রী যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- সিসিক প্রশাসক অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির কুড়িগ্রামে জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মেডিকেল কলেজে সেবার পাশাপাশি গবেষণারও পরিবেশ তৈরি করেতে হবে-স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা আরো উন্নত করাই সরকারের প্রধান লক্ষ্য। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নত করতে পারলে শহরে রোগীর চাপ কমবে। সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে বুধবার ৬ মার্চ সিলেটে তাঁকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।সিলেটের সন্তান হিসেবে এ অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থাপনায় উন্নতি করার আপ্রাণ চেষ্টা করব উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা সুচিকিৎসার লক্ষ্যে সরকার কাজ করছে। সিলেটের কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে দেখা গেছে হাসপাতালের জনবল সংকট নিরসণ ও ভবন সংস্কারসহ অনেক কাজ করা দরকার। বিশেষ করে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে লোকবল বাড়াতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে স্বাস্থ্যমন্ত্রী করায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করেছে সরকার। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কোথায়-কী করতে হবে- তা তাঁর জানা মন্তব্য করে মন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থাকে একটি ভাল অবস্থানে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক,  মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ-১ আসনের আসনের সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তাহমিন আহমেদ।

আগামীকাল ৭ মার্চ বৃহস্পতিবারে স্বাস্থ্যমন্ত্রীর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে কলেজের সভাকক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিভাগের সকল মেডিকেল কলেজের অধ্যক্ষগণ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং মেডিকেল কলেজের বিভাগীয় প্রধানগণের সাথে মতবিনিময় সভা করার কথা রয়েছে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, মেডিকেল কলেজগুলোতে শুধু সেবা নয়, শিক্ষা নেওয়ারও জায়গা। এখানে সেবার পাশাপাশি গবেষণারও পরিবেশ তৈরি করে দিতে হবে। তিনি বুধবার ৬ মার্চ সিলেটে জৈন্তাপুর ও বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে বিশ্বনাথে এসব কথা বলেন।

দুই দিনের সিলেট সফরে এসেই স্বাস্থ্যমন্ত্রী ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি চলে যান জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, অপারেশন সেন্টার, পরিবার পরিকল্পানা অফিসসহ ঘুরে ভর্তি রোগীদের সাথে হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে কথা বলেন। সেখানে ডা. সামন্ত লাল সেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অফিসে না পেয়ে তাঁকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী জনবল সংকট নিরসন ও ভবন সংস্কারের আশ্বাস দিয়ে বলেন, এগুলোতে অনেক কাজ করা দরকার। বিশেষ করে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে লোকবল বাড়াতে হবে। তিনি আরো বলেন, প্রান্তিক জনপদে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারলে মেডিকেল কলেজগুলোতে ভিড় হবে না।বিশ্বনাথে ডাক্তারদের বিভিন্ন নির্দেশনা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বনাথ আমার জন্মভূমি, এখানে আমার বাবা ও মায়ের বাড়ি। অনেক দিন পর এখানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

সিলেটের দুইটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র কেন্দ্রীয় মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেডিকেল কলেজে সেবার পাশাপাশি গবেষণারও পরিবেশ তৈরি করেতে হবে-স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৬:৪৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪