সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বাণিজ্যমন্ত্রীর সাথে উপপ্রধান তথ্য অফিসারের সৌজন্য সাক্ষাৎ সিলেটে ৩১৪ ছিনতাইকারী গ্রেপ্তার সিলেটে গলায় ছুরি ধরে নারীর স্বর্নালংকার ছিনতাই হবিগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক ২ সিলেটের বাইশটিলা ন্যাচারেল পার্কের সুযোগ সুবিধা বাড়বে- বাণিজ্যমন্ত্রী মাইলস্টোন ট্র্যাজেডি: ইউনূস-আসিফ নজরুল-রিজওয়ানাদের বিরুদ্ধে মামলার আবেদন স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যু দণ্ড- সিলেটে ও সুনামগঞ্জে পাথর উত্তোলন নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কোম্পানীগঞ্জে ভারতীয় বিস্কুটসহ আটক ২ সিলেটে পরিবহণ শ্রমিকদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় শ্রমিকের মৃত্যু

সিলেটে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে উত্তেজনা সৃষ্টি,চেয়ার ভাঙচুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেট মহানগরের কিনব্রিজের চাঁদনীঘাট এলাকা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।

জানা যায়, সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজন অতিথির নাম উল্লেখ না করায় তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরই উত্তেজিত কর্মীরা চেয়ার ভাঙচুর করে। এ সময় প্রায় ২০০ চেয়ার ভাঙা হয়।

পরে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়নি।সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় এই সংর্বধনার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকার, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে উত্তেজনা সৃষ্টি,চেয়ার ভাঙচুর

আপডেট সময় : ০১:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪