সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

সিলেট দক্ষিণ সুরমায় ৩গাড়ির সংঘর্ষে আহত ৫,নিহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে

সিলেটের দক্ষিণ সুরমার লালবাজার এলাকায় তিন গাড়ির সংঘর্ষে এক অটোরিকশাচালক ও এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে লালাবাজার এলাকার কুশিয়ারা পেট্রোল পাম্পের অদূরে সিলেট-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলইরগাঁওয়ের সোনা মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪৩) ও অটোরিকশাচালক মুনসুর আলী (২৭)। তিনি সিলেটের বিশ্বনাথের পীরেরবাজার বর্ণী গ্রামের ধনাই মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া সিএনজিচালিত রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক ও তার ৫ যাত্রী আহত হন। এর মধ্যে নাজমা বেগম ও মুনসুর আলীর অবস্থা আশঙ্কাজনক ছিলো।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের নেওয়ার পর নাজমা ও মুনসুর  মারা যান। মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন নাজমা বেগমের স্বামী সোনা মিয়া। তিনি বলেন- তাদের বাড়ি কোম্পানীগঞ্জ থাকলেও তারা বিশ্বনাথে বসবাস করেন। তাঁর স্ত্রী অসুস্থ। সিলেটে ডাক্তার দেখিয়ে অটোরিকশাযোগে বিশ্বনাথ যাওয়ার পথে এ দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন।এদিকে, লাশ দুটি ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট দক্ষিণ সুরমায় ৩গাড়ির সংঘর্ষে আহত ৫,নিহত ২

আপডেট সময় : ১১:২৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪