সংবাদ শিরোনাম ::
রোজায় আল-আকসায় নামাজ পড়তে ইসরায়েলকে আহ্বান যুক্তরাষ্ট্রের
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক : এএফপি,ওয়াশিংটন
পবিত্র রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসলমানদের নামাজ পড়তে দিতে ইসরায়েলের প্রতি গতকাল বুধবার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।ইসরায়েলের ডানপন্থী একজন মন্ত্রী অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আল-আকসায় নামাজ পড়তে বাধা দেওয়ার প্রস্তাব করেছিলেন। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন আহ্বান জানানো হলো।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেন, যেহেতু এটা আল-আকসার সঙ্গে সম্পর্কিত, অতীতের মতো এবারও রমজান মাসে মুসল্লিদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশাধিকার দিতে আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি।ম্যাথু মিলার আরও বলেন, এটা শুধু মানুষকে তাঁদের প্রাপ্য অধিকার অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা দেওয়ার বিষয় নয়, বরং এটা এমন একটি বিষয়, যা ইসরায়েলের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।




























