সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

সিলেটে ৫ দফা দাবিতেডাকা পরিবহন ধর্মঘট স্থগিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেটে দফা দাবিতে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করেছে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) পৌনে চারটা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে ধর্মঘট তুলে নেয়ার ঘোষনা দেন তারা।বৈঠকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি আগমী ১১ মার্চের পরিবহন শ্রমিকদের দফা বৈঠক করবেন। এবং তাদের যৌক্তিক দাবিগুলো সমাধানে কাজ করবেন। গ্যাসের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, আগামী রমজান মাস পর্যন্ত সিলেটে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। রমজানের পর সিসিক মেয়র দায়িত্ব নিয়ে গ্যাস লিমিট বাড়ানোর চেষ্টা করবেন। এছাড়া সিএনজির মামলা বিষয়ে আজ রাত আটটার পর সিলেট সিটি করপোরেশনে মেয়রের সাথে বৈঠকে বসবেন পরিবহন শ্রমিকরা।

এর আগে বেলা আড়াইটার দিকে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সাথে বৈঠক শুরু করেন তার। পরে বৈঠকে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।এদিকে ধর্মঘট চলাকালে সকালে এসএসসি সমমান পরীক্ষার্থী এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের পুলিশের ভ্যান গাড়িতে কেন্দ্রে পৌঁছে দিতে দেখা যায়। এছাড়া অফিস আদালতে যেতে ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে।হঠাৎ এই ধর্মঘটে জেলায় জেলায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেকেই ব্যাগলাগেজ নিয়ে বাস স্টেশনে গিয়ে গাড়ি না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে গেছেন।কেউ কেউ পিকআপই, মাইক্রোবাস, অটোরিকশা, থ্রিহুইলারসহ বিভিন্ন ছোট যানবাহনে গন্তব্যে ছুটেছেন। তবে এক্ষেত্রে তাদের গুনতে হয়েছে কয়েকগুণ বেশি ভাড়া।

সরেজমিনে দেখা যায়, পরিবহন ধর্মঘটের কারণে সিলেট থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো যানবাহন। এতে চরম ভোগান্তি পড়েছেন এসএসসি পরীক্ষার্থীসহ অন্যান্য যাত্রীরা। ছাড়া পর্যটন নগরী সিলেটে দেশের বিভিন্ন স্থান থেকে বেড়াতে আসা পর্যটকেরাও আটকা পড়েছেন। সকাল থেকে সিলেটের দক্ষিণ সুরমার তেতলীবাজার বাইপাস চন্ডিপুল ঢাকাসিলেট মহাসড়কে পরিবহন শ্রমিকেরা গাড়ি আটকে দিতে দেখা যায়। সময় পরীক্ষার্থী,রোগী বিদেশ যাত্রীদের বহনকারী যান ধর্মঘটের আওতামুক্ত বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকেরা।পরিবহন শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সিলেটের সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট দূর করা, রাজনৈতিক বিভিন্ন মামলায় আটক শ্রমিকদের মুক্তি এবং ২০২১ সালের চৌহাট্টায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলা প্রত্যাহার করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ৫ দফা দাবিতেডাকা পরিবহন ধর্মঘট স্থগিত

আপডেট সময় : ১১:০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪