সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিল ইরান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

রাশিয়াকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য কয়েকশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান। এ ঘটনায় বার্তা সংস্থা রয়টার্স বলছে, সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞায় থাকা দেশ দুইটির মধ্যে সম্পর্ক গভীর হয়েছে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তিনটি সূত্র জানিয়েছে, রাশিয়ার কাছে সরবরাহ করা ক্ষেপণাস্ত্রের মধ্যে অধিকাংশই ফাত্তাহ-১১০ সিরিজের স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকরা জানিয়েছেন, এসব ক্ষেপণাস্ত্র ৩০০ থেকে ৭০০ কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নিয়ন্ত্রক বিপ্লবী গার্ড যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ ব্যাপারে গোপনীয়তা রক্ষা করছে।ইরানের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের প্রথম চালান রাশিয়ায় যায় জানুয়ারিতে। এর আগে দেশ দুইটির মধ্যে নিরাপত্তা চুক্তি সই হয়।

অন্যদের মতো নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন এখন পর্যন্ত চারটি চালন সম্পন্ন হয়েছে। বাকি চালান শিগগির রাশিয়ায় পৌঁছাবে বলেও নিশ্চিত করেছেন তিনি।এর আগে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে, যা মস্কো ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে। তবে সেই অভিযোগ অস্বীকার করে ইরান জানায় যুদ্ধ শুরু হওয়ার আগে মস্কোকে কিছু ড্রোন সরবরাহ করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিল ইরান

আপডেট সময় : ১০:৪৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪