সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেটে অবিবাহিত বেশি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ১৮৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

দেশে বিবাহিত মানুষের হার বেড়েছে। বর্তমানে দেশের প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষের ৬৩ দশমিক ৯ শতাংশ বিবাহিত। বিপরীতে দেশে ২৮ দশমিক ৭ শতাংশ মানুষ বিয়ের বয়স হওয়ার পরও বিয়ে করেননি। এর মধ্যে সিলেট বিভাগে অবিবাহিত মানুষের হার সবচেয়ে বেশি। এ বিভাগের প্রাপ্ত বয়স্কদের মধ্যে ৫৭ দশমিক ৮৩ শতাংশ পুরুষ ও ৪৪ দশমিক ৯১ শতাংশ নারী এখনও বিয়ে করেননি।

আর পুরুষদের মধ্যে অবিবাহিত থাকার অনুপাত সবচেয়ে কম রাজশাহী বিভাগে, ৪৩.০১ শতাংশ। সামগ্রিকভাবে দেখা গেছে, কখনোই বিয়ে করেননি এমন পুরুষ জনসংখ্যার অনুপাত ৪৮.৪৯ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে তা ৩৬.৪২ শতাংশ।
 
প্রতিবেদনে দেখা যায়, দেশের বিবাহিত মানুষের হার এক বছরের তুলনায় বেড়েছে। ২০২২ সালে যে হার ৬৩ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে, অথচ ২০২১ সালেও এ হার ছিল ৬২ দশমিক ৫ শতাংশ। তবে অবিবাহিত মানুষের হার আগের বছরের চেয়ে কিছুটা কমে ২৮ দশমিক ৭ শতাংশ হয়েছে, আগের বছর যা ছিল ৩০ দশমিক ৬ শতাংশ।

অবিবাহিত মানুষদের বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, বয়স হওয়ার পরও বিয়ে না করার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগের ৫৫ শতাংশ প্রাপ্ত বয়স্ক এখনও বিয়ে করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে অবিবাহিত বেশি

আপডেট সময় : ০৫:২১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪